চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মক্কায় ভিড়ের মধ্যে হিজাবে টান, আতঙ্কিত রাখির মুখে ‘আল্লাহু আকবর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 30, আগস্ট 2026
in বিনোদন
A A
রাখি হিজাব পরা নারী, আতঙ্কিত মুখে, মক্কায় ভিড়ের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত সৌদি আরবের মক্কায় তীর্থযাত্রীদের মধ্যে জায়নামাজ বিতরণ করতে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েছেন। ভিড়ের মধ্যে হঠাৎ তার হিজাবে টান দেওয়ার ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন রাখি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি নেপালের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেন রাখি। এরপর মক্কায় গিয়ে তীর্থযাত্রীদের নামাজ পড়ার জন্য জায়নামাজ ও চাদর বিতরণ করেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাখিকে চারদিক থেকে ঘিরে রেখেছেন অনেক তীর্থযাত্রী। জায়নামাজ ও চাদর নেওয়ার জন্য অনেকে তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন। একপর্যায়ে ভিড়ের মধ্যেই কেউ তার হিজাবে টান দেন। এতে হকচকিয়ে যান রাখি। এ সময় তার মুখে আতঙ্কের ছাপ দেখা যায় এবং তাকে ‘আল্লাহু আকবর’ বলতে শোনা যায়।

পরে কোনোরকমে ভিড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন রাখি। কিন্তু ততক্ষণে তাকে ঘিরে থাকা মানুষের ভিড় আরও বেড়ে যায়। চাদর বিতরণ শেষ হওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে ভিডিওতে দেখা যায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাখিকে ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এমন পরিস্থিতিতে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে আগামী দিনে ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট সিজন টু’ অনুষ্ঠানে দেখা যাবে রাখি সাওয়ান্তকে। তার উপস্থিতি অনুষ্ঠানটিকে নতুন করে আলোচনায় আনতে পারে বলে মনে করছেন অনেকে।

Tags: বিতর্করাখি সাওয়ান্ত
Previous Post

তিন ভবনের উদ্বোধন, বিইউপির ১৪ দলকে পুরস্কৃত করলেন সেনাপ্রধান

Next Post

গরুর খামারে ঢুকল ১৫ ফুট লম্বা অজগর, তারপরে যা হল

Next Post
গরুর খামারে ঢুকা ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

গরুর খামারে ঢুকল ১৫ ফুট লম্বা অজগর, তারপরে যা হল

পরিবারের চারজনের ছবি, রংপুরে হত্যাকাণ্ডের তদন্তের সঙ্গে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে ৪ হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাইকে জিজ্ঞাসাবাদ, মিলেছে ‘গুরুত্বপূর্ণ তথ্য’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT