চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 অপরাহ্ন 29, আগস্ট 2026
in শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে অংশগ্রহণকারী দল. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো আন্ত:বিষয়ক গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (জেইউআরএস)। আয়োজিত সম্মেলনে দেশ-বিদেশের ২৬৫ জন গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, নীতিনির্ধারক, শিল্প খাতের পেশাজীবী ও গবেষণানুরাগী অংশ নেন।

শনিবার (২৯ আগস্ট) সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘টেকসই ভবিষ্যতের জন্য আবিষ্কার থেকে প্রয়োগ: আন্ত:বিষয়ক গবেষণা’ প্রতিপাদ্যে দিনব্যাপী এ হাইব্রিড সম্মেলন অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে মৌখিক ও পোস্টার উপস্থাপনা, দেশি-বিদেশি বক্তাদের আলোচনা, চারটি বিষয়ভিত্তিক সেশন এবং সেরা গবেষণাপত্র পুরস্কার দেওয়া হয়। চারটি ট্র্যাকে সামাজিক বিজ্ঞান, সুশাসন ও উন্নয়ন; কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও পরিসংখ্যান; জনস্বাস্থ্য, বায়োস্ট্যাটিস্টিকস, বায়োইনফরমেটিকস ও জীবনবিজ্ঞান এবং পরিবেশ, জলবায়ু ও টেকসই উন্নয়ন বিজ্ঞান নিয়ে গবেষণা উপস্থাপন করা হয়।

এতে সুশাসন, গণতন্ত্র, সামাজিক অন্তর্ভুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স, জনস্বাস্থ্য, বায়োটেকনোলজি, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, টেকসই উন্নয়ন ও গ্রিন ইকোনমিসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

সেরা গবেষণাপত্রের পুরস্কারে ট্র্যাক-১-এর পোস্টার বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৌসিফ ফুয়াদ এবং মৌখিক উপস্থাপনায় একই বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞা পারমিতা কর্মকার নির্বাচিত হন। ট্র্যাক-২-এর পোস্টার বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রত্না দীপ লোধ এবং মৌখিক উপস্থাপনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের মৃন্ময় সাহা পুরস্কার পান।

ট্র্যাক-৩-এর পোস্টার বিভাগে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মো. রিফায়েত হোসেন এবং মৌখিক উপস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নূর-ই-মীম সেরা হন। ট্র্যাক-৪-এর পোস্টার বিভাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাদিয়া ইসলাম তানহা এবং মৌখিক উপস্থাপনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মারজিয়া খানম জুথি পুরস্কার পান।

সম্মেলনে আইসিডিডিআর,বির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ও প্রজেক্ট কো-অর্ডিনেটর সৈয়দ মঈনউদ্দীন সাত্তার এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর টিম লিডার হিরোনারি ওনিশি বক্তব্য দেন। ওনিশি নতুন প্রযুক্তি উদ্ভাবনে মৌলিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন এবং গবেষণা সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ উদ্যোগের প্রশংসা করেন। সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্ত:বিষয়ক গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি তরুণ গবেষকদের গবেষণার ঘাটতি চিহ্নিত করা, বিদ্যমান জ্ঞানকে সমালোচনামূলকভাবে পর্যালোচনা করা এবং নতুন জ্ঞান তৈরিতে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামসুল আলম উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, সম্মেলনটি বিভিন্ন শাখার গবেষকদের মধ্যে ধারণা বিনিময় ও সহযোগিতার সুযোগ তৈরি করেছে। টেকসই উন্নয়ন ও উদ্ভাবনে গবেষণাকে উৎসাহিত করার ক্ষেত্রেও জেইউআরএসের এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags: জাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সম্মেলন
Previous Post

কালজয়ী বাংলা গানের সুরে অন্যরকম সন্ধ্যা

Next Post

নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট

Next Post
কারওয়ান বাজারের কিচেন মার্কেটের নতুন ঠিকানায় স্থানান্তর হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট

শিশুর ঝুলন্ত মরদেহ, স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT