চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 অপরাহ্ন 29, আগস্ট 2026
in বিনোদন
A A
শাহরুখ খান ও নাগার্জুনা মুখোমুখি, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী তারকা নাগার্জুনার ৬৭তম জন্মদিনে প্রকাশ পেয়েছে তার ক্যারিয়ারের ১০০তম সিনেমার প্রথম ঝলক। সিনেমাটির নাম ‘কিং১০০’। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে মুক্তির তারিখ। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে মুক্তি পাওয়ার কথা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। ফলে বড়দিনের ছুটিতে দুই তারকার সিনেমা মুখোমুখি হচ্ছে।

বড়দিনে ভারতীয় বক্স অফিসে নতুন প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

নাগার্জুনার জন্মদিন উপলক্ষে ‘কিং১০০’-এর নাম, মুক্তির তারিখ ও প্রথম ঝলক প্রকাশ করেছে অন্নপূর্ণা স্টুডিওস। দেড় মিনিটের বেশি সময়ের টিজারে নাগার্জুনাকে দেখা গেছে স্টাইলিশ ও বড় পরিসরের এক চরিত্রে। পাশাপাশি উঠে এসেছে শূন্য থেকে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠার গল্পের আভাস।

টিজারের শুরুতেই অর্থ, ক্ষমতা ও পরিচয় নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন নাগার্জুনার চরিত্র। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, একসময় যার কিছুই ছিল না, সময়ের সঙ্গে তিনিই হয়ে ওঠেন পরিবারের অন্যতম ক্ষমতাবান ব্যক্তি।

টিজারে নাগার্জুনার চরিত্রকে বলতে শোনা যায়, ‘এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। যাদের টাকা আছে এবং যাদের টাকা নেই। যখন আমার টাকা ছিল না, তখন তারা আমাকে পরাজিত বলত। যখন আমার টাকা হলো, তখন তারা আমাকে কিং বলল।’

এরপরের দৃশ্যগুলোতে সামান্য অবস্থা থেকে ধীরে ধীরে একজন প্রভাবশালী ব্যবসায়ী হয়ে ওঠেন নাগার্জুনার চরিত্র। একপর্যায়ে তিনি অর্জন করেন ‘কিং’ পরিচয়। তবে সিনেমার মূল গল্প এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। বরং টিজারে চরিত্র ও তার জগতের কিছু ঝলক দেখিয়ে দর্শকের আগ্রহ বাড়ানো হয়েছে।

টিজারের শেষে প্রকাশ করা হয় সিনেমার নাম ‘কিং১০০’। পর্দায় ভেসে ওঠে ‘লং লিভ দ্য কিং’ বার্তাটিও।

নাগার্জুনার ক্যারিয়ারের শততম সিনেমা হিসেবে ‘কিং১০০’ আরও একটি কারণে বিশেষ। দীর্ঘ ২৮ বছর পর এই সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে নাগার্জুনা ও টাবুকে। ১৯৯৬ সালের তেলুগু সিনেমা ‘নিন্নে পেল্লাদাথা’ দিয়ে প্রথমবার জুটি বেঁধেছিলেন তারা। এরপর ১৯৯৮ সালে ‘আবিদা মা আবিদা’ এবং ১৯৯৯ সালে ‘সিসিন্দ্রি’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেন তারা।

আরএ কার্তিকের লেখা ও পরিচালনায় নির্মিত হচ্ছে ‘কিং১০০’। সিনেমাটি প্রযোজনা করছে অন্নপূর্ণা স্টুডিওস। চিত্রগ্রহণে রয়েছেন রাজা মহাদেবন, প্রোডাকশন ডিজাইনার সতীশ কুমার এন এবং সম্পাদনায় নবীন নূলি।

এদিকে শাহরুখ খানের ‘কিং’ নিয়েও দর্শকের আগ্রহ তুঙ্গে। একই দিনে দুই সিনেমা মুক্তি পাওয়ায় বড়দিনের ছুটিতে ভারতীয় বক্স অফিসে দুই তারকার লড়াই দেখার অপেক্ষায় এখন দর্শক।

Tags: কিংনাগার্জুননাগার্জুন আক্কেনেনিবক্স অফিসশাহরুখ খান
Previous Post

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Next Post

কালজয়ী বাংলা গানের সুরে অন্যরকম সন্ধ্যা

Next Post
সঙ্গীত সন্ধ্যার ছবি, শিল্পীরা গানে মগ্ন, বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কালজয়ী বাংলা গানের সুরে অন্যরকম সন্ধ্যা

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে অংশগ্রহণকারী দল. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT