চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

পিস্তল ও ইয়াবা উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 28, আগস্ট 2026
in - সেমি লিড, অপরাধ
A A
আটক ভারতীয় চোরাকারবারি, মৌলভীবাজারে গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারের সীমান্তবর্তী কুমারশাইল এলাকায় বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষে গুলিবিদ্ধ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে তারা গোপনে খবর পায় যে, ভারতীয় একটি চোরাকারবারি চক্র কুমারশাইল সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে আসছে।

এর ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল রাত আনুমানিক ১০টার দিকে কুমারশাইল এলাকায় অবস্থান নেয়। পরে চোরাকারবারিরা সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন।

এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি চালান। এক পর্যায়ে অন্য চোরাকারবারিরা পালিয়ে গেলেও একজন ভারতীয় চোরাকারবারিকে আহত অবস্থায় আটক করা হয় বলে জানায় বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, “আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

আটক ভারতীয় নাগরিক সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে জড়িত উল্লেখ করে বিজিবির এ কর্মকর্তা বলেন, উদ্ধার করা অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন আতাউর রহমান।

Tags: মৌলভীবাজার
Previous Post

কক্সবাজারে বারে হামলা-পাল্টা হামলায় নিহত ২

Next Post

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

Next Post
বাজারে সবজি ও মাছের দোকানে ক্রেতাদের ভিড়, দাম ও সরবরাহের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

রেজওয়ানা চৌধুরী বন্যা শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে সংগীত সন্ধ্যায় অংশগ্রহণ করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT