চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:27 পূর্বাহ্ন 28, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
অচেতন অবস্থায় পড়ে থাকা রিকশা, টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে ট্রাকচাপায় মা ও শিশুর মৃত্যু হয়েছে। এদিকে কালিহাতীতে পুকুরে সাঁতার কাটার সময় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ও সন্ধ্যায় পৃথক ঘটনা দুটি ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন মির্জাপুর উপজেলার দেওভোগ এলাকার শুভ তালুকদারের স্ত্রী ইসরাত জাহান আঁখি (২২) ও তাদের এক বছর বয়সী শিশু সন্তান ইফাত।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল স্বামীর বাড়ি থেকে শিশুসন্তান নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় সখিপুরের পাহাড়কাঞ্চনপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আঁখি। সিএনজিটি বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও শিশু মারা যান।

সখিপুর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে বিকালে কালিহাতীর বল্লা এলাকায় পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

নিহত আশিক কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা মাইদুল ইসলামের ছেলে। তারা পরিবার নিয়ে কালিহাতীর বল্লা পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বিকালে বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের পুকুরে সাঁতার কাটতে নামে আশিক। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশিকের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tags: টাঙ্গাইলনিহত ৩পানিসড়ক দুর্ঘটনা
Previous Post

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

Next Post

সৌদি আরবে ‘রেড এলার্ট’

Next Post
আকাশে বজ্রপাতের সময় রিয়াদে সৌদি আরবের আকাশে আলোচ্য দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

নওগাঁয় মরদেহ পরিবহন গাড়ি, নিহতের পরিবারের জন্য শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT