চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 27, আগস্ট 2026
in বাংলাদেশ
A A
বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের সংগঠন ‘বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠন’ বা Bangladesh Addiction Professionals-এর সম্প্রতি তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জাকিউল আলম মিল্টনকে সভাপতি এবং সায়মা শ্রাবণীকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটিও গঠন করা হয়।

দেশের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত ও প্রাণবন্ত আলোচনাসভাটি অনুষ্ঠিত হয় গত ২২ আগস্ট ঢাকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে।

আহ্বায়ক কমিটির ডা. রাহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান পরামর্শক ডা. কাজী লুৎফূল কবীর।

আলোচনাকালে আসক্তি চিকিৎসায় পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় গুরুত্বপূর্ণ দিক ছিল ‘বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠন’ এর আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং দেশের আসক্তি চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থাকে আরও মানসম্মত করার লক্ষ্যে এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

সভায় বক্তারা বলেন, আসক্তি একটি জটিল ও বহুমাত্রিক সমস্যা। এর কার্যকর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চিকিৎসক, মনোবিজ্ঞানী, কাউন্সেলর, সমাজকর্মীসহ সংশ্লিষ্ট সকল পেশাজীবীর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তাই একটি শক্তিশালী পেশাজীবি সমাজ গড়ে তোলার মাধ্যমে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Bangladesh Addiction Professionals ভবিষ্যতেও পেশাগত উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও রিকভারি-কে আরও কার্যকর ও মানবিক করার লক্ষ্যে কাজ করে যাবে—এমন প্রত্যয় ব্যক্ত করা হয় সভায়।

Tags: আসক্তিনতুন কমিটি
Previous Post

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

Next Post

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

Next Post
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

সংসদে বিরোধীদলের সদস্যরা ওয়াকআউট করছে, সংসদ অধিবেশন চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT