চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 পূর্বাহ্ন 27, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নবজাতকদের মৃত্যুতে পাকিস্তানের হাসপাতালের দরজা তালাবদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হাসপাতালের মাতৃসদন ইউনিটের তৃতীয় তলার এসি থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ইউনিটে থাকা ১৫ নবজাতকের মধ্যে মাত্র একজনকে বাঁচানো গেছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালের মাতৃসদনে বুধবার ২৬ আগস্ট ভোরের আলো ফুটার পরই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ১৪ জন নবজাতকের মৃত্যুর ঘটনায় এক মা জানিয়েছেন সেখানকার দরজা তালাবদ্ধ ছিল।

নবজাতকদের বাবা-মায়েদের অভিযোগ, উদ্ধারের জন্য তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

হিবসা ওয়ালিদ নামের এক নারী পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমস) হাসপাতালের ওই কক্ষের কাছেই ছিলেন। তার ভাবি কয়েক দিন আগেই সেখানে সন্তান জন্ম দেন।

হিবসা প্রথমে কারও চিৎকার শুনে ভেবেছিলেন কোনও রোগীর হয়তো মৃত্যু হয়েছে। কিন্তু একটু পরই তিনি ধোঁয়া দেখতে পান।

এরপর দুজন মিলে নবজাতককে নিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে যান।

হিবসা বলেন, আমরা আমাদের জিনিসপত্রের কথাও ভাবিনি। শুধু শিশুটিকে কোলে তুলে নিয়েই দৌড়ে নিচে নেমে যাই। কিছু রোগী ওই রাতেই সন্তানজন্ম দিয়েছিলেন। আমরা কীভাবে নিচে নেমে নামতে পেরেছিলাম, তা নিজেও জানি না। সবকিছু ঘোরের মতো লাগছিল।

পিআইএমস হাসপাতালটি ইসলামাবাদের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল। সেটির মাতৃসদন ইউনিটের তৃতীয় তলার শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে ১৫ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে বাঁচানো গেছে।

৪০ বছর বয়সী খুররম মেহমুদ বার্তা গণমাধ্যমকে বলেন, উদ্ধারকর্মীদের জন্য তাদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তিনি বলেন, আমি মেয়েকে হারিয়েছি। তার বয়স ছিল মাত্র তিনদিন।

নিহত আরেক নবজাতকের মা জাওয়েরিয়া জানান, মাতৃসদনের দরজা তালাবন্ধ করা ছিল। তিনি বলেন, আমি দুই ঘণ্টা ধরে শুধু কাঁদছিলাম আর আর্তনাদ করছিলাম। পুলিশ চার ঘণ্টা পর এসে বলে, তারা তদন্ত করতে এসেছে।

এই মায়ের প্রশ্ন, চিকিৎসকেরা কেন শিশুদেরকে সেখানে ফেলে রেখে গেলেন? উদ্ধারকারী দল, পুলিশ নিপাত যাক! শিশুরা সেখানে পুড়ে মারা গেল, কিন্তু কেউ তাদের বাঁচাতে পারল না।

হাসপাতালের নির্বাহী পরিচালক রানা ইমরান সিকান্দার অবশ্য বিবিসি-কে বলেছেন, ওয়ার্ডের দরজা তালা মারা ছিল না, তবে সেখানে কর্মী পাহারা ছিল। সরকারি হাসপাতালগুলোতে এর আগে শিশু চুরির ঘটনা ঘটেছে। শিশু চুরি ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

হিবসা ওয়ালিদ অভিযোগ করে বলেন, বড় হাসপাতাল হওয়ার পরও পিআইএমএস- এ পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না। তিনি বলেন, “সেখানে অগ্নিনির্বাপণ যন্ত্র ও নির্দিষ্ট নিরাপত্তাবিধি থাকার কথা ছিল। কিন্তু কেউ কিছু করছিল না। সবাই কেবল প্রাণভয়ে ছুটছিল।”

নবজাতক হারানো আরেক বাবা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনি আট দিন ধরে ওই ওয়ার্ডে যাতায়াত করছিলেন। ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা বের হওয়ার সঠিক কোনও পথ ছিল না।

তিনি বলেন, সব দরজা বন্ধ থাকত। শিশুদের দেখার জন্য কেবল একটি দরজাই খোলা ছিল। আমরা বারবার শিশুদের দেখতে আসব সেই ভয়ে তারা অন্য দরজাগুলোতে তালা দিয়ে রাখত।

বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, অগ্নিকাণ্ডের সময় সেখানকার দায়িত্বে কোনও কর্মী ছিলেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, সাধারণ মানুষকে দরজা ভাঙতে হয়েছিল। আর উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে জানালা ভাঙতে বাধ্য হয়েছিল।

আবদুল গফুর নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ভবনে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু মাতৃসদন পর্যন্ত পৌঁছাতে পারেননি। তিনি বলেন, “ভেতরে কেবল ঘন কালো ধোঁয়া ছিল আর রোগীরা আটকা পড়েছিলেন। উদ্ধারকারী দল প্রায় দুই ঘণ্টা পর সেখানে পৌঁছায়।”

সম্প্রতি কয়েক বছরে পাকিস্তানে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনায় প্রাণহানির জন্য দুর্বল অগ্নিনিরাপত্তা আইন, ত্রুটিপূর্ণ ভবন নির্মাণবিধি এবং আইনের প্রয়োগ না থাকাকেই দায়ী করা হয়।

Tags: আগুন
Previous Post

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

Next Post

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

Next Post
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

মক্কায় ঝড়ো আকাশের নিচে নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT