চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:55 অপরাহ্ন 26, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তিব্বতে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ও উদ্ধার কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নেপালের যে এলাকাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, সেগুলো চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের সীমান্তবর্তী। তবে অঞ্চলটিতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাচ্ছে না।

বুধবার বিকেলে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি তিব্বতে ‘ব্যাপক হতাহতের’ কথা উল্লেখ করেছিল। তবে রাত সাড়ে সাতটা পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য জানায়নি।

সিসিটিভিতে ধারণ হওয়া একটি ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে।

বিবিসির যাচাই করা ওই ফুটেজে দেখে যায়, তিব্বতের গিরং সীমান্ত চৌকির একটি ভবনে কাদা ও পানির বিশাল ঢেউ এসে আঘাত হানছে। এলাকাটি পর্বতারোহী ও ট্রেকারদের কাছে জনপ্রিয়। সেখানকার কয়েকটি গ্রাম আংশিকভাবে পানিতে ও কাদায় তলিয়ে গেছে।

চীন থেকে বিবিসির সাংবাদিক লরা বিকার জানিয়েছেন, দেশটিতে কোনো দুর্যোগের ক্ষয়ক্ষতির মাত্রা বোঝা সবসময়ই কঠিন। কারণ, সব গণমাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রিত। তিব্বতের ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ আরও বেশি। তবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং যখন কোনো বিষয়ে ব্যক্তিগতভাবে নির্দেশনা দেন, তখন সাধারণত বোঝা যায়, ঘটনা অত্যন্ত গুরুতর।

সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলোকে ‘সর্বাত্মক উদ্ধার অভিযান’ চালানোর নির্দেশ দিয়েছেন শি জিনপিং। তিনি বলেছেন, সবচেয়ে জরুরি কাজ হলো নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া এবং প্রাণহানি যতটা সম্ভব কমিয়ে আনা।

সম্প্রচারমাধ্যমটির প্রকাশ করা ফুটেজে প্রবল স্রোতে গাছের ডালপালা ও বিভিন্ন ধ্বংসাবশেষ ভেসে যেতে দেখা গেছে। একটি সড়কও পানিতে তলিয়ে গেছে। তবে এএফপি তাৎক্ষণিকভাবে ফুটেজটির সত্যতা যাচাই করতে পারেনি। তিব্বতের পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, শিগাতসে এলাকার সড়কগুলো ভূমিধসের ঝুঁকিতে আছে এবং চলাচলের জন্য নিরাপদ নয়।

বিবিসির ওয়েবসাইটে লরা বিকার লিখেছেন, তিব্বতের গিরং এলাকার সীমান্তটি চীন-নেপালের মধ্যে পর্যটক ও যানবাহন চলাচলের প্রধান প্রবেশপথ। সেখানে প্রায় ৪ হাজার মানুষ বসবাস করে। স্থানীয় শ্রমিকরা জানিয়েছেন, সেখানে বেশ কয়েকটি নির্মাণ প্রকল্পের কাজ চলছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে তিব্বত অঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল প্রাথমিক তথ্যের বরাত দিয়ে পার্লামেন্টে জানিয়েছেন, হিমালয় ঘেঁষা ওই এলাকায় ভূমিকম্পের পর শুরু হয় তুষারধস। সেখান থেকে আকস্মিক বন্যা দেখা দেয়।

বন্যায় নেপালে ৪০০ জন পর্যটক নিখোঁজের খবর পাওয়া গেছে। দেশটির ট্যুরিজম বোর্ডের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ২৯১ জনই বিদেশি নাগরিক। ১০৫ জন ভারতীয় এবং ১১১ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। শনাক্ত হওয়া বাকিদের মধ্যে নেপালের স্থানীয়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়াসহ কয়েকটি দেশের নাগরিক আছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ৩১ জন নিহতের তথ্য জানিয়েছে বিবিসি। নিখোঁজ ও হতাহতের সংখ্যা নিয়মিত বাড়ছে।

Tags: মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা
Previous Post

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

Next Post

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

Next Post
নেপাল-তিব্বত সীমান্তে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ভবন ও এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

ফেনীতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT