চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 অপরাহ্ন 26, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নেপাল ও চীনের স্বশাসিত অঞ্চল তিব্বতের হিমালয় সীমান্ত এলাকায় বুধবার আকস্মিক বন্যায় এখনও পর্যন্ত অন্তত ৯৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মুহূর্তের মধ্যেই ধেয়ে আসা পানিতে তছনছ হয়ে গেছে বাড়ি-ঘর, সড়কসহ বিভিন্ন স্থাপনা।

সীমান্ত এলাকায় পাহাড়ি ঢল ও হঠাৎ বন্যা ভাসিয়ে নিয়ে গেছে রাস্তাঘাট, সেতু, ঘরবাড়ি ও বিদ্যুৎ প্রকল্প। এছাড়া বন্যার ফলে সৃষ্ট ভূমিধসে তিব্বতের সঙ্গে সংযোগকারী প্রধান স্থলবন্দর জিরোং পোর্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই অঞ্চলের সড়ক, যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন।

বিপর্যয়ের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, অঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হানার ফলে নেপালের লেন্দে খোলা নদীতে বরফ ও পাথরের মিশ্রণে এক ভয়াবহ তুষারধস সৃষ্টি হয়। আর তা থেকেই পরবর্তীতে এই প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার জন্ম। নদীটি নেপাল ও তিব্বত উভয় অঞ্চলের ওপর দিয়েই প্রবাহিত হয়েছে।

এ ঘটনায় কমপক্ষে ৪০৩ জন ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। যার মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ রয়েছেন। ২৬টি ভিন্ন দেশের নাগরিকরা এই নিখোঁজের তালিকায় রয়েছেন। যার মধ্যে সর্বাধিক ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন। একটি জলবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৮ জন দক্ষিণ কোরীয় নাগরিকের কোনও খোঁজ মিলছে না। বাকি নিখোঁজদের মধ্যে রয়েছেন ১৭ জন মালয়েশীয়, ৪ জন দক্ষিণ আফ্রিকান এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের ১ জন করে নাগরিক।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে যে লেন্দে খোলা নদীর উজান এলাকায় এখনও রয়েছে, যা থেকে আবারও দ্বিতীয় দফায় বন্যা হতে পারে। হিমালয় থেকে নেমে আসা একাধিক নদী ভারতের সমতলে প্রবাহিত হওয়ায় নেপাল সীমান্তবর্তী ভারতীয় রাজ্য বিহার ও উত্তর প্রদেশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা জোর উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, পানি না কমা পর্যন্ত উদ্ধারকারী হেলিকপ্টারগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় অবতরণ করতে পারছে না। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং নদীর তীরবর্তী লোকজনকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

চীন জিরোং পোর্টে অন্তত ৫৭৪ জন উদ্ধারকারী সদস্য মোতায়েন করেছে, তবে বানের কাদা ও পলি উদ্ধারকাজে বড় বাধা তৈরি করছে। অন্যান্য দেশও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। প্রতিবেশী দেশ ভারত জানিয়েছে, তারা ত্রাণ ও উদ্ধারের বিষয়ে কাঠমান্ডুর সঙ্গে সরাসরি সমন্বয় করছে।

অন্যদিকে সরকার, ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে একটি দ্রুত সাড়াদানকারী দল পাঠানোর পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া।

Tags: আকস্মিক বন্যানেপালে বন্যা
Previous Post

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

Next Post

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

Next Post
প্রধানমন্ত্রী মোদি ও বালেন্দ্র শাহের ছবি, নেপালে বন্যার পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন, আধুনিক স্থাপত্যশৈলী।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT