চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 26, আগস্ট 2026
in বিনোদন
A A
ঢাকায় পপ তারকা ওটিলিয়া দর্শকদের মন জয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালের পর আবারও ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া। দেশের ইভেন্ট অর্গানাইজার ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্ট।

ওটিলিয়া তার অফিশিয়াল ফেসবুক পেজে অনুষ্ঠানটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছেন। এরপর থেকেই বাংলাদেশি ভক্তদের মধ্যে বাড়ছে উন্মাদনা।

‘বিলিওনেরা’ গান দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া। গানটি প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। দীর্ঘ সময় পর ঢাকায় তার প্রত্যাবর্তন তাই ভক্তদের জন্য আলাদা আকর্ষণ তৈরি করেছে।

ইমেকার্স বাংলাদেশ জানিয়েছে, আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে তাদের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। এর আগে প্রতিষ্ঠানটি অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা, নেহা কাক্কর লাইভ ইন ঢাকা, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট এবং কনসার্ট ফর নেপাল-এর মতো আলোচিত আন্তর্জাতিক আয়োজন করেছে।

সেই ধারাবাহিকতায় এবার ওটিলিয়াকে নিয়ে ঢাকায় আয়োজন করা হচ্ছে এই কনসার্ট। আয়োজকদের আশা, ওটিলিয়ার জনপ্রিয়তা এবং ‘বিলিওনেরা’র ব্যাপক পরিচিতিকে ঘিরে কনসার্টটি দেশের সংগীতপ্রেমীদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক মিউজিক ইভেন্ট হয়ে উঠবে।

ইমেকার্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাইম আশরাফ বলেন, “আমরা আমাদের পূর্বের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের দর্শকদের জন্য একটি আন্তর্জাতিক মানের ও উপভোগ্য অনুষ্ঠান উপহার দিতে চাই। অতীতে আমরা যেভাবে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি, এবারও সবার সহযোগিতায় দারুণ একটি ইভেন্ট উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য এবং টিকিট বিক্রির বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

Tags: কনসার্টগানপপ তারকালিড বিনোদনসংগীতসিনেমা
Previous Post

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

Next Post

হামে আরও ৭ শিশুর মৃত্যু

Next Post
শিশু রোগীর জন্য অক্সিজেন মাস্ক পরাচ্ছেন নার্স. Channel i News - চ্যানেল আই নিউজ

হামে আরও ৭ শিশুর মৃত্যু

BSTI logo, Bangladesh Standards and Testing Institution emblem. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT