চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 26, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সমাজকল্যাণ মন্ত্রী চিকিৎসা বন্ধের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থের অভাবে কোনো অসুস্থ রোগীর চিকিৎসা বন্ধ হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, দেশের প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে।

বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দরিদ্র ও অসহায় কোনো মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার কাজ করবে। অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হয়ে যাক, সরকার তা হতে দেবে না।

তিনি আরও বলেন, গ্রাম-গঞ্জের দরিদ্র পরিবারের যেসব শিশু অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না কিংবা স্কুলে যাচ্ছে না, তাদের চিহ্নিত করে পাশে দাঁড়াতে হবে। সরকার এসব শিশুর পড়াশোনা চালিয়ে নিতে আর্থিক সহায়তা দেবে এবং তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে।

কর্মী সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে এজেডএম জাহিদ হোসেন বলেন, দলের তৃণমূল পর্যায়ে কর্মীর সংখ্যা বাড়াতে হবে। যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের বিএনপির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিতে হবে। বিএনপি শুধু একটি নির্দিষ্ট শ্রেণি-পেশার মানুষের দল নয়। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে দলের পতাকাতলে নিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যার সমাধানে কাজ করাই রাজনৈতিক নেতাকর্মীদের অন্যতম দায়িত্ব। বিশেষ করে দরিদ্র, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে।

Tags: চিকিৎসাসমাজকল্যাণ মন্ত্রী
Previous Post

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

Next Post

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

Next Post
বাংলাদেশ সংসদীয় কমিটির সদস্য চিফ হুইপের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

কলকাতা বইমেলা গিল্ড হাউসের সামনে ভিড় ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT