চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 26, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীনের স্কুলে পড়াশোনা ও ওষুধের নেশায় আসক্ত কিশোর-কিশোরীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে পড়াশোনা ও পরীক্ষার চাপ থেকে সাময়িক স্বস্তি পেতে একাংশ কিশোর-কিশোরী প্রেসক্রিপশন ওষুধের অপব্যবহারে জড়িয়ে পড়ছে। অনলাইনে সহজে পাওয়া বিভিন্ন ওষুধ অতিরিক্ত মাত্রায় সেবন করে ঘোরের অনুভূতি পাওয়ার চেষ্টা করছে তারা। এতে আসক্তি, শারীরিক ক্ষতি ও মানসিক ক্ষতির ঝুঁকি বাড়ছে।

বুধবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৪ বছর বয়সী ‘শিয়াওমেই’ পড়াশোনার চাপ থেকে মুক্তি পেতে কাশির ওষুধ অতিরিক্ত মাত্রায় সেবন শুরু করে। তার চেয়ে বয়সে বড় এক কিশোরের পরামর্শে প্রথমবার ওষুধটি নেওয়ার পর মাথা ঘোরার অনুভূতি তার ভালো লাগে। পরে পরীক্ষার চাপ, খারাপ ফলাফল কিংবা বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হলেও সে ওই ওষুধ সেবন করত।

বিবিসি সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি চ্যাট গ্রুপে চীনের আরও কিশোর-কিশোরীর সঙ্গে কথা বলে একই ধরনের অভিজ্ঞতার কথা জানতে পেরেছে। তাদের অনেকে পড়াশোনা, পরীক্ষা, পরিবারের প্রত্যাশা ও ব্যর্থতার ভয় থেকে সাময়িকভাবে বাস্তবতা থেকে দূরে থাকতে ওষুধের ওপর নির্ভর করছে।

এক কিশোরী অতিরিক্ত মাত্রায় স্নায়ুর ব্যথার ওষুধ সেবনের পর একটি চ্যাট গ্রুপে ভয়েস বার্তা পাঠায়। তার কথা জড়িয়ে যাচ্ছিল এবং সে জানায়, শরীরটাকে নিজের মনে হচ্ছে না, প্রচণ্ড মাথা ঘুরছে। এরপরও চ্যাটে তাকে বলা হয়, ঘুমিয়ে পড়লে পরদিন ঠিক হয়ে যাবে।

চ্যাট গ্রুপগুলোতে কেউ কেউ প্রেসক্রিপশন ওষুধ কীভাবে সংগ্রহ করা যায় বা অনলাইনে কোন নামে খুঁজলে পাওয়া যাবে, সে বিষয়ে অন্যদের পরামর্শ দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে কিছু কিশোর-কিশোরী ওষুধের জন্য ভিন্ন নামও ব্যবহার করছে।

চীনা সরকার কয়েক বছর ধরে প্রেসক্রিপশন ওষুধের অপব্যবহার ঠেকাতে নিয়ন্ত্রণ বাড়িয়েছে। শিয়াওমেই যে কাশির ওষুধ দিয়ে শুরু করেছিল, সেটিকে দুই বছর আগে মানসিক প্রভাব সৃষ্টি করতে পারে এমন ওষুধ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এরপর চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এর বিক্রি সীমিত করা হয়।

চলতি বছরের এপ্রিলে তরুণদের মধ্যে আরেকটি ওষুধের অপব্যবহার বাড়তে দেখা গেলে সেটির প্রেসক্রিপশন ও বিক্রির ওপরও নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়।

২০২৫ সালে চীনের বিচার মন্ত্রণালয়ের অপরাধ প্রতিরোধবিষয়ক একটি গবেষণাপত্রেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, কিছু ওষুধ সহজেই পাওয়া যাচ্ছে। কোনো একটি ওষুধের ওপর নিয়ন্ত্রণ বাড়ানো হলে তরুণরা দ্রুত অন্য ওষুধের দিকে ঝুঁকে পড়ছে।

কিশোরদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে চীন সরকার স্কুলে পরামর্শক কক্ষ, হাসপাতালে মানসিক স্বাস্থ্যসেবা এবং আরও বেশি মানসিক স্বাস্থ্য পেশাজীবী তৈরির উদ্যোগ নিয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশজুড়ে মানসিক সহায়তা ও সংকট মোকাবিলার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, চীনের ৯২ শতাংশ প্রাথমিক বিদ্যালয় এবং ৯৫ শতাংশ জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে পরামর্শদাতা রয়েছেন। তবে শিশু ও কিশোরদের চিকিৎসায় বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকের সংখ্যা এখনো প্রয়োজনের তুলনায় কম।

Tags: কিশোরকিশোরীচীনপড়াশোনা
Previous Post

‘রাজ’ এর পর ২৩ বছর কোথায় ছিলেন এই নায়িকা?

Next Post

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

Next Post
ইনস্টাগ্রাম প্রধানের মামলার সাক্ষ্যদানরত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

প্রখ্যাত সংগীতশিল্পী ডলি পার্টনের পুরোনো কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন বর্ষীয়ান সংগীতশিল্পী ডলি পার্টন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT