চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 26, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতীয় পতাকা নিয়ে প্রতিবাদকারীদের সমাবেশ, পুলিশ বাধা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

ভারতে ককরোচ জনতা পার্টির বড় বিক্ষোভের পর রাজধানীতে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচির বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহে জোর দিচ্ছে দিল্লি পুলিশ। কোনো কর্মসূচি হওয়ার আগেই আয়োজক ও সম্ভাব্য অংশগ্রহণকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

একটি সূত্রের বরাতে জানা গেছে, সম্প্রতি দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার পুলিশের বিশেষ শাখাকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। রাজধানীতে কোনো ঘোষিত বিক্ষোভ কর্মসূচির আগে অন্তত ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।

নতুন ব্যবস্থায় শুধু বিক্ষোভের স্থান বা সম্ভাব্য জনসমাগমের হিসাব রাখার পরিবর্তে আন্দোলনকারীদের ব্যক্তিগত ও সাংগঠনিক পরিচয়ও সংগ্রহ করা হবে। কারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, কোন সংগঠন এর পেছনে রয়েছে এবং বিক্ষোভের মূল বিষয় কী, এসব তথ্যও আগেই সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের দাবি, আন্দোলনকারীরা দিল্লির কোথায় অবস্থান করছেন, কার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কোন এলাকা বা রাজ্য থেকে রাজধানীতে আসছেন, সেসব তথ্যও নজরদারির আওতায় আনা হবে। আন্দোলনকারীদের নাম-পরিচয়, বাড়ি কোন রাজ্যে এবং কারা তাদের সংগঠিত করছেন, সেসব তথ্যও তথ্যভাণ্ডারে রাখা হতে পারে।

পুলিশের এই উদ্যোগের পেছনে গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান কর্মসূচির অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। ওই দিন দিল্লির যন্তর মন্তরে প্রায় ৩০ হাজার মানুষ জড়ো হন। পরে বিক্ষোভকারীরা মিছিল করে সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়।

বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে পেলেট গান বা ছররা ব্যবহারের অভিযোগও সামনে আসে। এ নিয়ে রাজনৈতিক বিতর্ক এখনও চলছে।

দিল্লি পুলিশের ধারণা, ওই কর্মসূচিতে প্রত্যাশার তুলনায় অনেক বেশি মানুষ জড়ো হওয়ায় ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আগাম গোয়েন্দা তথ্য আরও শক্তিশালী করা প্রয়োজন। এ কারণেই এবার সম্ভাব্য বিক্ষোভকারীদের পরিচয়, অবস্থান ও যোগাযোগের তথ্য সংগ্রহে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে পুলিশের এই উদ্যোগ নিয়ে নাগরিক অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্ন উঠতে পারে। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের কতটা তথ্য সংগ্রহ করা হবে, সেই তথ্য কীভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হবে এবং এর আইনি ভিত্তি কী, তা নিয়েও বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

নতুন উদ্যোগ কার্যকর হলে দিল্লিতে বড় কোনো বিক্ষোভের আগে পুলিশের নজরে থাকবে শুধু কত মানুষ আসতে পারেন তা নয়, কারা আসছেন, কোথা থেকে আসছেন এবং কারা তাদের সংগঠিত করছেন, সেই তথ্যও।

Tags: দিল্লি পুলিশবিক্ষোভকারী
Previous Post

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

Next Post

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

Next Post
Manchester United খেলোয়াড়ের খুশি উদযাপন, ফুটবল ম্যাচে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় সিটির ও’রাইলি পুরস্কার গ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় সিটির ও’রাইলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT