চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 25, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নৌবাহিনী সদস্যরা উদ্ধারকৃত জেলেদের সঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে টহল কার্যক্রম পরিচালনার সময় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছে ভাসমান অবস্থায় ইঞ্জিন বিকল মাছ ধরার বোট ‘এফবি আল আমিন’ এবং এর ১৬ জন জেলেকে উদ্ধার করেছে।

গত রোববার (২৩ আগস্ট) রাতে টহলকালে নৌবাহিনী জাহাজ কপোতাক্ষ বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার বিষয়ে তথ্য পায়। এ প্রেক্ষিতে নৌবাহিনীর জাহাজটি রাতেই উদ্ধার কার্যক্রম শুরু করে। পরদিন সোমবার (২৪ আগস্ট) সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেই মাছ ধরার বোটটিকে মোংলা ফেয়ারওয়ের কাছে শনাক্ত করে।

ছবি: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

পরে নৌবাহিনী জাহাজ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ১৬ জন জেলেসহ ইঞ্জিন বিকল বোটটি উদ্ধার করে। এ সময় নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

উদ্ধারকৃত জেলেদের সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরনখোলা এলাকা থেকে ১৬ জন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ‘এফবি আল আমিন’-যোগে সমুদ্রে যায়। সমুদ্রে যাওয়ার ২ দিন পর বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ৩ দিন ধরে তারা সমুদ্রে ভাসতে থাকে।

পরবর্তীতে, সাগরের উত্তাল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনী জাহাজ মাছ ধরার বোটটিকে টোয়িং করে সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্টে নিরাপদে নিয়ে আসে এবং বোটসহ জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করে।

Tags: নৌবাহিনীবঙ্গোপসাগর
Previous Post

‘দিন রাত মানুষের জন্য কাজ করছেন’-বিজয়ের প্রশংসায় যশ

Next Post

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

Next Post
ট্রাম্পের হাতে ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার নোটিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির প্রতিনিধির সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT