চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 25, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বব্যাপী ফুটবল পরিচালনা ও সাম্প্রতিক নীতিগুলোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক সাবেক তারকা ফুটবলার। ফিফা সভাপতির একক সিদ্ধান্ত, ফুটবলে অতিরিক্ত বাণিজ্যিকীকরণ এবং খেলোয়াড়দের স্বার্থ উপেক্ষা করার প্রতিবাদ জানিয়েছেন তারা। সাবেকরা স্পষ্ট করে বলেছেন, ‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তনের সময় এসেছে।’

ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার মিকেল সিলভেস্ত্রে, যিনি ফিফার প্লেয়ার ভয়েস প্যানেলে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘যথেষ্ট হয়েছে।’

তালিকায় আছেন ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ, ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ইমানুয়েল পেটিট এবং ইংল্যান্ডের সাবেক গোলকিপার ডেভিড জেমস। ফিফার গভর্নিং বডি কীভাবে চলছে তারও সমালোচনা করা হয়েছে।

সাবেকদের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দেখেছি যে, ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে আমাদের ভালোবাসার খেলাটি তার মূল আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসছি যে, খেলোয়াড়দের সাথে কোন পরামর্শ বা তাদের বিষয়টি বিবেচনায় না নিয়েই বড় বড় সিদ্ধান্ত হচ্ছে। এমনকি এই খেলাকে যারা টিকিয়ে রেখেছেন, সেই ভক্ত-সমর্থকদের কথাও বিন্দুমাত্র বিবেচনায় করা হচ্ছে না।’

‘পরিবর্তন প্রয়োজন। ক্ষমতার প্রভাবে বর্তমান নেতৃত্বের সেই সক্ষমতা আর নেই, যার মাধ্যমে তারা নিজেদের স্বার্থ এবং ফুটবলের বৃহত্তর স্বার্থের মধ্যে পার্থক্য করতে পারে। সাম্প্রতিক ঘটনাবলিতে নীরব থাকা প্রায় অসম্ভব করে তুলেছে।’

সাবেকদের বিবৃতিতে আছে, ফিফায় ‘কাঠামোগত পরিবর্তন’ আনার লক্ষ্যে ‘তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত’ ঐক্যের আহ্বান জানানো, যাতে খেলা পরিচালনার ক্ষেত্রে খেলোয়াড় ও ভক্তরা ‘বাস্তব ও সরাসরি মতামত’ প্রদানের সুযোগ পান।

অন্যদের সমালোচনার মাঝে ক্যামেরুনের সাবেক স্যামুয়েল ইতো’র সমর্থন পেয়েছেন ইনফান্তিনো। ক্যামেরুন ফুটবলের বস ইনফান্তিনোর কাজে কোন ‘ভুল’ দেখছেন না।

‘আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আফ্রিকান হিসেবে আমাদের জন্য এই প্রকল্পটি অসাধারণ কিছু হতে পারত। এটি ফুটবলে ক্ষমতার ভারসাম্য এমনভাবে পুনর্বিন্যাস করত, যাতে আমাদের প্রতিভাবান খেলোয়াড়রা হারিয়ে না যায় এবং শেষ পর্যন্ত অন্যকোনো দেশের হয়ে খেলতে না যায়।’

‘ইনফান্তিনো ফুটবলের চিত্র বদলে দিয়েছেন। তিনি এমন সব দেশকে বিশ্বকাপের মতো চমৎকার টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন, যাদের আগে সেই সুযোগ ছিল না। তিনি ছোট দেশগুলোর জন্যও এই প্রতিযোগিতায় জায়গা করে দিয়েছেন। তিনি আমাদের মহাদেশকে সহায়তা করেছেন এবং আমাদের ফেডারেশনগুলোর দ্রুত উন্নয়নে ভূমিকা রেখেছেন, বিষয়টি আমাদের স্বীকার করতেই হবে।’

Tags: ইতোইনফান্তিনোক্যামেরনজেমসফিফাব্রোঞ্জলিড স্পোর্টস
Previous Post

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

Next Post

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে কাজী জেসিনের সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ও অন্য ব্যক্তি আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT