চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 25, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Imran Khan's ex-wife Jemima with a smiling man in traditional attire. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দীত্ব ও তার সঙ্গে কথিত আচরণ নিয়ে উদ্বেগ জানিয়ে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। ইমরান খানের মানবাধিকার ও চিকিৎসার অধিকার নিশ্চিত করতে যুক্তরাজ্যকে প্রকাশ্যে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে ট্যাগ করে জেমিমা প্রশ্ন করেন, ‘ব্রিটেন আর কতদিন নীরব থাকবে?’

জেমিমা অভিযোগ করেন, তার দুই ছেলে কাসিম ও সুলেমানের বাবা ইমরান খান গত তিন বছর ধরে রাজনৈতিক প্রতিপক্ষদের কারণে কঠোর পরিস্থিতির মধ্যে রয়েছেন। তার দাবি, ইমরানকে দীর্ঘ সময় একাকী বন্দীত্বে রাখা হয়েছে এবং প্রায় ১০ মাস ধরে পরিবারের সদস্যদের তার সঙ্গে দেখা বা যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না।

ইমরানকে বই পড়া, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন জেমিমা। জাতিসংঘের নেলসন ম্যান্ডেলা রুলসের উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী টানা ১৫ দিনের বেশি একাকী বন্দীত্ব নিষিদ্ধ এবং তা নির্যাতনের পর্যায়ে পড়তে পারে। অথচ ইমরানকে তিন বছর ধরে এমন পরিস্থিতিতে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

জেমিমার ভাষ্য, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের পূর্ণাঙ্গ চিকিৎসা, ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ, নিয়মিত পারিবারিক সাক্ষাৎ এবং সপ্তাহে দুইবার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার নির্দেশ দিয়েছেন। কিন্তু এসব নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

জেমিমা বলেন, বিষয়টি এখন আর শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই; এটি মানবাধিকার সংকটে পরিণত হয়েছে। তাই যুক্তরাজ্য সরকারের উচিত এ বিষয়ে প্রকাশ্যে ও স্পষ্টভাবে কথা বলা।

ইমরান খানের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘ সম্পর্কের কথাও তুলে ধরেন জেমিমা। তিনি বলেন, ইমরান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বিশ্ববিদ্যালয়টির ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং ইংল্যান্ডে বহু বছর কাউন্টি ক্রিকেট খেলেছেন। যুক্তরাজ্যের সঙ্গে তার সম্পর্ক পাঁচ দশকেরও বেশি সময়ের। এছাড়া পাকিস্তানে ক্যানসার হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ইমরানের দাতব্য কর্মকাণ্ডের কথাও উল্লেখ করেন জেমিমা।

তিনি বলেন, ইমরান খানের বিষয়ে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়ে তিনি এর আগেও একাধিকবার আহ্বান জানিয়েছেন। এবার পাকিস্তানকে দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে ইমরানের চিকিৎসা, পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও যোগাযোগের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের একাকী বন্দীত্বের অবসান ঘটানোর জন্য যুক্তরাজ্যের প্রকাশ্য চাপ প্রয়োগ করা উচিত।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের পরিবার ও তার দল দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে আদিয়ালা কারাগার থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে কারাগারের বাইরে জড়ো হওয়া জনসমাগমের মধ্যে তাকে সরকারি হাসপাতাল পিআইএমএসে নেওয়া হয়।

পরে মেডিকেল বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর তাকে আবার আদিয়ালা কারাগারে পাঠানো হয়। ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। বিভিন্ন মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। ইমরান খান ও তার দল এসব মামলাকে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

Tags: ইমরান খানজেমিমা গোল্ডস্মিথ
Previous Post

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

Next Post

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

Next Post
টিসিবি লোগো সহ ভোক্তাদের পণ্য কেনাকাটা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

দুই পুরুষের ছবি, একে পারভেজ কাজী, অন্যজন সালমান।. Channel i News - চ্যানেল আই নিউজ

পারভেজ কাজীর পাশে সালমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT