চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 পূর্বাহ্ন 25, আগস্ট 2026
in - সেমি লিড, অর্থনীতি, কৃষি
A A
বাংলাদেশ সরকারের সার ক্রয়ে হাতে ধরা সার গুচ্ছ. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে ২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এসব সার কিনতে মোট ব্যয় হবে ২ হাজার ৬৯৫ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৭৭ টাকা। একই সঙ্গে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং মুরাই খালের ওপর ভেল্লাপাড়া সেতু নির্মাণে ব্যয় বাড়ানোর প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অনুমোদিত সার কেনার তালিকায় রয়েছে ৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ১ লাখ ১৫ হাজার টন এমওপি, ১ লাখ ২০ হাজার টন ডিএপি এবং ৬০ হাজার টন টিএসপি। কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতেই এসব সার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস থেকে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে। এতে সরকারের ব্যয় হবে ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। এছাড়া রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ সার কিনতে ব্যয় হবে ১৬৬ কোটি ৪৩ লাখ টাকা।

বৈঠকে সার কেনার পাশাপাশি দুটি কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে মুরাই খালের ওপর ভেল্লাপাড়া সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

Tags: সরকারসার
Previous Post

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

Next Post

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

Next Post
বিশাল আমদানির জন্য মার্কিন ডলার ব্যাংকনোটের বান্ডিল. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

নেপালে ক্ষোভে বিক্ষোভরত মানুষজন, শিশুর উপর অপরাধের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT