চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 অপরাহ্ন 24, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিকেল বেলায় হো চি মিন সিটির আকাশে সূর্যাস্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্প, উৎপাদন ও অভ্যন্তরীণ চাহিদার শক্তিশালী প্রবৃদ্ধির ধারাবাহিকতায় আগামী বছর ভিয়েতনামের অর্থনীতি ১১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। চলতি বছরও দেশটির অর্থনীতি প্রত্যাশার চেয়ে শক্তিশালী গতিতে এগোচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ভিয়েতনামের মোট দেশজ উৎপাদন বা জিডিপি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর আগে প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ৭ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির জিডিপি বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পূর্বাভাস তুলে ধরে জানিয়েছে, ২০২৬ সালে ভিয়েতনামের জিডিপি ৯ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে প্রবৃদ্ধি আরও বেড়ে ১১ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রবৃদ্ধির পেছনে শিল্প ও নির্মাণ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি উৎপাদন খাতে ঘুরে দাঁড়ানোর প্রবণতা এবং অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় অর্থনীতির গতি আরও শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সাম্প্রতিক বিশ্লেষণেও ভিয়েতনামের অর্থনীতি নিয়ে ইতিবাচক মূল্যায়ন উঠে এসেছে। শক্তিশালী প্রবৃদ্ধির পাশাপাশি দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির বৈদেশিক বাণিজ্য ও বিদেশি বিনিয়োগেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভিয়েতনামের রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৬৬ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলারে। আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে ২১ শতাংশ। একই সময়ে দেশটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৬১ শতাংশ। প্রথম ছয় মাসে বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।

বৈশ্বিক সরবরাহব্যবস্থায় পরিবর্তনের ফলে বিভিন্ন আন্তর্জাতিক উৎপাদনকারী প্রতিষ্ঠান বিকল্প উৎপাদনকেন্দ্র খুঁজছে। এক্ষেত্রে ভিয়েতনাম তার অবকাঠামো, বাণিজ্যিক সংযোগ ও বিনিয়োগবান্ধব পরিবেশ কাজে লাগিয়ে নতুন বিনিয়োগ আকর্ষণ করছে।

Tags: প্রবৃদ্ধিভিয়েতনাম
Previous Post

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

Next Post

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

Next Post
বাংলাদেশের গ্যাস ও বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্য, শক্তি খাতে উন্নয়ন ও পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT