চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 অপরাহ্ন 23, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অজিত দোভাল চীনের সঙ্গে সীমান্ত আলোচনা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী সোমবার চীন সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বেইজিংয়ে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন।

এই বৈঠক হবে ২৫ তম দফার ভারত-চীন সীমান্ত আলোচনা। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা এগিয়ে নিতে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারত-চীন সীমান্ত সমস্যার সমাধান খুঁজতে ২০০৩ সাল থেকে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা হয়ে আসছে। দোভালের এবারের চীন সফরকালে বৈঠকটি হবে মঙ্গলবার। এমন এক সময়ে এই বৈঠক হতে চলেছে, যখন অরুণাচল প্রদেশ ঘিরে দিল্লি এবং চীনের মধ্যে বাকবিতন্ডা নতুন করে বেড়েছে।

গত বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২৪তম দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবার দোভাল প্রথম বেইজিংয়ে এ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন।

সফরের সময়সূচিও তাৎপর্যপূর্ণ। আগামী সেপ্টেম্বরের ১২-১৩ তারিখে নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই জোটের অন্যতম সদস্য চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও সম্মেলনে থাকার কথা।

চীন এখনও নিশ্চিত ভাবে কিছু না জানালেও জিনপিংয়ের দিল্লি সফর নিয়ে আশাবাদী দু’দেশই। সেক্ষেত্রে ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জিনপিংয়ের আলাদা ভাবে আলোচনায় বসারও সম্ভাবনা আছে।

দোভালের চীন সফর সেই সম্ভাবনা আরও জোরাল করতে পারে বলে কূটনৈতিক মহল মনে করছে। বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি প্রধান আলোচ্য হবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার দিল্লিতে এক আলোচনাসভাতেই ভারত-চীন সম্পর্ক নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘সুসম্পর্ক বজায় রাখতে হলে সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখতে হবে। দু’দেশের সম্পর্ক কেমন হবে, তা স্বাভাবিক ভাবেই অনেকাংশে স্থির করবে দু’দেশের সীমান্ত পরিস্থিতি।’

২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনীর সঙ্গে চীনা সেনাদের সংঘর্ষের প্রায় চার বছরেরও বেশি সময় ধরে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে এক অচলাবস্থা তৈরি হয়েছিল।

শেষে ২০২৪ সালে রাশিয়ার কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। তারপর থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক ফের ধীরে ধীরে উন্নত হতে শুরু করে।

প্রায় ছ’বছর বন্ধ থাকার পর সদ্য সিকিমের নাথুলা, হিমাচল প্রদেশের শিপকিলা এবং উত্তরাখণ্ডের লিপুলেখ দিয়ে ফের ভারত-চীন বাণিজ্যপথ শুরু হয়েছে।

এরই মধ্যে অরুণাচল প্রদেশ ঘিরে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। অতীতে বিভিন্ন সময়ে অরুণাচলের বিভিন্ন জায়গার নিজের মতো নামকরণ করেছে চিন। এর প্রতিবাদ জানায় ভারত। কিন্তু চীন বার বারই অরুণাচল প্রসঙ্গে নাক গলিয়েছে।

তা নিয়ে দুই দেশের বিবাদের মধ্যেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল যাচ্ছেন চীনে। ভারত সীমান্তের বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখে।

এই প্রেক্ষাপটে দোভালের সফর দুই দেশের মধ্যে আস্থা বৃদ্ধির চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই বৈঠক কেবল সীমান্ত আলোচনা নয়, বরং বৃহত্তর সম্পর্ক উন্নয়নের পথ প্রশস্ত করতে পারে।

Tags: অজিত দোভালভারত-চীন সীমান্তভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
Previous Post

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

Next Post

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

Next Post
পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি, পুলিশ ইউনিফর্মে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT