চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযুক্তি উদ্যোক্তা গড়তে আরও ৩০ হাজার নারীকে প্রশিক্ষণ দেবে সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 15, মার্চ 2017
in তথ্যপ্রযুক্তি
A A

“আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও জীবনের সকল ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারের লক্ষ্যে কাজ করে চলেছেন। তাই, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে আমাদের অঙ্গীকার পুর্নব্যক্ত করছি। আমি অত্যন্ত আশাবাদী যে, এই ওয়াইফাই উদ্যোগের মাধ্যমে আগামী ২০১৮ সালের মধ্যে আরও ৩০ হাজারেরও বেশী নারী উদ্যোক্তা গড়ে তুলতে পারব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই উদ্যোগ নারী উদ্যোক্তাদের জীবন, পরিবার এবং সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে।”

আজ বুধবার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘উইমেন এন্ড আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ(ওয়াইফাই)’ এর প্রি-লঞ্চিং অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী পলক জানান, ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে ২০ হাজার নারীকে ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও, জেলা ও উপজেলা পর্যায়ে উচ্চতর পর্যায়ের ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে, আগামী ৩ বছরে প্রত্যন্ত অঞ্চলে ২ লাখ ৬০ হাজার নারীকে টেকসই নারী উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করতে মোবাইল ট্রেনিং বাস চালু করা হয়েছে, ন্যাশনাল হাই-স্কুল প্রোগ্রামিং কনটেস্টের আওতায় নারীদের জন্য প্রোগ্রামিং কনটেস্ট চালু করা হয়েছে। নারীর সক্ষমতা বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তিতে নারী উদ্যোক্তা উন্নয়নে এ সকল কার্যক্রম আরও বেশী ফলপ্রসূ ও টেকসই হবে। ফলে নারীরা সমাজ উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক ও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে।


বিশেষ অতিথির বক্তব্যে অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট বলেন, ‘এদেশের নারীরা ই-কমার্স ও এফ-কমার্সে এগিয়ে এসেছে। তারা তাদের মেধার স্বাক্ষরও রাখছে। এবার ওয়াইফাই কার্যক্রমের মাধ্যমে এদেশের উদ্যোমী নারীদের সঙ্গে যেহেতু আন্তর্জাতিক উদ্যোগ ও সরকারের সহযোগিতা যুক্ত হলো, তাই ওরা আরও এগিয়ে যাবে।’

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী, এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা টেইলর, ইউএনডিপি’র জেন্ডার এন্ড পার্টনারশিপ বিশেষজ্ঞ মেলিসা বালজান প্রমুখ।

এই প্রি-লঞ্চিং সভায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, সুশান্ত কুমার সাহা, বেসিসসহ ব্যবসায়িক খাতের নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তাগণ।

ইউএনএসকাপ-এপিসিআইসিটি’র এই ফ্ল্যাগশিপ উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে ফিলিপাইন, শ্রীলংকা, কম্বোডিয়া, কাজাকিস্থানে এই কার্যক্রম চালু হয়েছে। বাংলাদেশেও এই কার্যক্রম চালু করতে ইতোমধ্যে এই উদ্যোগের আওতায় প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ(টিওটি) কর্মকান্ডের অংশ হিসেবে দুটো ব্যাচে ২০ জনের প্রশিক্ষণ শেষ হয়েছে।

Previous Post

ইমার্জিং কাপের প্রস্তুতি ম্যাচে তুষার-বিজয়-মারুফ

Next Post

৬০৬৪ সিমসহ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ৩

Next Post

৬০৬৪ সিমসহ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT