চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 পূর্বাহ্ন 23, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাকাই টেস্টে বল হাতে রাঙিয়েছেন শরিফুল ইসলাম। ক্যারিয়ারসেরা বোলিং করেছেন বাংলাদেশ পেসার। ৭ উইকেট নিয়ে ভেঙেছেন ১৮ বছর আগের রেকর্ডও। তাতে ভর করে টিম টাইগার্স অস্ট্রেলিয়াকে থামিয়েছে ২১০ রানে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে অজিরা লিড পেয়েছে ১৪৬ রানের।

১৫ ওভারে ৩ মেডেনসহ ৪৮ রানে ৭ উইকেট নিয়েছেন শরিফুল। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৭ উইকেট নেয়ার কীর্তি এটি। ২০০৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট পেয়েছিলেন শাহাদাত হোসেন, সেটিই এতদিন ছিল পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগার। ১৮ বছর পর এই রেকর্ড ভাঙলেন শরিফুল।

পাশাপাশি অ্যাওয়ে টেস্টে বাংলাদেশের সেরা বোলিং ফিগারও এখন শরিফুলের। গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ রান দিয়ে ৭ উইকেট পেয়েছিলেন তাইজুল ইসলাম। সবমিলিয়ে বাংলাদেশের তৃতীয় সেরা বোলিং।

১৪৩ বছর পর অস্ট্রেলিয়ায় কোনো সফরকারী বাঁহাতি পেসারের ৭ উইকেটের রেকর্ডও এটি। সবশেষ ১৯৯৩ সালে ওয়াকা গ্রাউন্ডে কার্টলি অ্যামব্রোস ২৫ রানে ৭ উইকেট শিকার করেছিলেন।

শনিবার গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৩৪ ওভার ব্যাট করে ৬৪ রানে গুটিয়ে যায় সফরকারী দল। জবাবে নেমে ৫৩.২ ওভার ব্যাট করে ২১০ রানে থামে স্বাগতিকরা।

৮ উইকেটে ১৬৫ রানে রোববার দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন ৫১ এবং নাথান লায়ন ১০ রানে ব্যাটে নামেন। দিনের অষ্টম ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন শরিফুল। ক্যামেরন গ্রিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। ১৮৬ রানে নবম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১০৫ বলে ৬৭ রান করেন করেন গ্রিন।

এরপর শেষ উইকেটে জশ হ্যাজেলউডকে নিয়ে ২৪ রান যোগ করেন নাথান লায়ন। ৫২.৩ ওভারে হ্যাজেলউডকে সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে ফেরান তাইজুল। অস্ট্রেলিয়া অলআউট হয় ২১০ রানে। হ্যাজেলউড ৬ রান করেন। নাথান অপরাজিত থাকেন ৩২ রানে।

এর আগে প্রথম স্টিভেন স্মিথ ৪২ রানে এবং ট্রাভিস হেড ২২ রানে আউট হন।

শরিফুলের ৭ উইকেটের পাশাপাশি একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটাররা ধস দেখে। সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল। মিরাজ ও তাইজুল ১১ রান করে করেন। ১০ রান করেন হাসান মাহমুদ। বাকিদের কেউ পৌঁছাতে পারেনি দুই অঙ্কের ঘরে। বাংলাদেশের ইনিংস থামে ৬৪ রানে।

অজি বোলারদের মধ্যে স্টার্ক ১০ ওভারে ৬ মেডেনসহ ১২ রানে ৬ উইকেট নেন। কামিন্স ৩ উইকেট এবং হ্যাজেলউড নেন এক উইকেট।

Tags: গ্রিনদ্বিতীয় টেস্টেপ্রথম দিনবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টম্যাকাইলিড স্পোর্টসশরিফুলস্টার্ক
Previous Post

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

Next Post

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

Next Post
বৃষ্টির মধ্যে রিকশা চালাচ্ছেন একজন ব্যক্তি, ঢাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

মেসি গোলের উদযাপন করছে মিয়ামি ফুটবল দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT