চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের ধরতে নতুন নির্দেশ, ব্যর্থ হলে শাস্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 22, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
অভিযুক্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, চিকিৎসকের দেখাশোনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী, তাদের অতি শিগগির হেফাজতে নিতে হবে, আইনের আওতায় আনতে হবে। যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

গত ১৭ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগরে চেম্বার থেকে বের হওয়ার পর অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা হয়। সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর কিছু দূর গিয়ে সেটি থামিয়ে তার ওপর হামলা করা হয়। এতে তিনি চোখে গুরুতর আঘাত পান। এর আগে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের নামে তার কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করে বার্তা পাঠানো হয়েছিল বলে জানান তিনি। হামলার পরও তাকে হুমকি দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় পুলিশ ও গোয়েন্দা পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের একজনকে লক্ষ্মীপুর থেকে, দুজনকে ঢাকা থেকে এবং একজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র ধনাঢ্য ব্যক্তি, পেশাজীবী, চিকিৎসক ও প্রকৌশলীদের টার্গেট করে বার্তা পাঠিয়ে ভয়ভীতি দেখাচ্ছে এবং চাঁদা আদায়ের উদ্দেশ্যে তাদের ওপর হামলা করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পুলিশের প্রশংসা করি, কিন্তু তাদের আরও কাজ করা বাকি আছে। আমরা এসব সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রকে নির্মূল করতে চাই।’

হামলার মূল হোতা হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবসায় ক্ষতির মুখে পড়ে তিনি কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে চাঁদাবাজির এই প্রক্রিয়া শুরু করেন। বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, পেশাজীবী, চিকিৎসক ও প্রকৌশলীকে টার্গেট করে চাঁদা আদায় করাই ছিল তাদের উদ্দেশ্য।

চাঁদাবাজির সঙ্গে পুলিশ সদস্যদের সম্পৃক্ততার বিষয়েও নজরদারি করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজির সঙ্গে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে, তাদের তালিকাও করছি।’

চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের ৫০০টি হাসপাতালে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। কোনো চিকিৎসক নিজস্ব চেম্বার বা ক্লিনিকে নিরাপত্তাঝুঁকি অনুভব করলে পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি।

এ ছাড়া আইন অনুযায়ী শর্ত পূরণ সাপেক্ষে যেকোনো নাগরিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো চিকিৎসক নিরাপত্তার জন্য ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের প্রয়োজন মনে করে আবেদন করলে বিদ্যমান নিয়ম অনুযায়ী তা বিবেচনা করা হবে বলে জানান তিনি।

পরে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে একই চাঁদাবাজ চক্রের হুমকির শিকার চিকিৎসক এ কে এম আমিনুল হককে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

Tags: ডিএমপিঢাকা মেডিকেল কলেজ হাসপাতালমাদক ব্যবসায়ীসন্ত্রাসীসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রীহামলা
Previous Post

চাঁদাবাজদের অবিলম্বে গ্রেপ্তারে ব্যর্থ হলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি

Next Post

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

Next Post
দুর্ঘটনায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, আশপাশে মানুষজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

বাংলাদেশ ফুটবল দল মাঠে প্রস্তুত, সাফের আগে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT