চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 22, আগস্ট 2026
in বিনোদন
A A
ইমন গিটার বাজাচ্ছেন, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

খুব শিগগিরই দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ সংগীত পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন গুণী সুরকার, সংগীত পরিচালক ইমন চৌধুরী। হাওয়া, পরাণ, কাজল রেখা, সুড়ঙ্গ, রইদসহ আরো অনেক সিনেমায় তার সৃষ্টি করা গান সব শ্রেণীর শ্রোতাদেরই মন জয় করে নিয়েছিল।

অথচ এই গুণী সংগীত পরিচালক দুই বছর আগে সিনেমায় গান করা নিয়ে নতুন এক সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে দুই বছরে হয়তো একটি গান তিনি করবেন অথবা সারাজীবনে আর কোনো গানও করবেন না; যদি সেই গানের সাথে সম্পৃক্ত সবকিছু তার মনের মত না হয়।

ইমন চৌধুরীর এই সিদ্ধান্তের পেছনে ২০২৪ সালে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমার ‘আমি একাই রাজকুমার’ গানটি দায়ী। সে সময় বেশ সমালোচিত হওয়া এই গানটি নিয়ে দুই বছর পর মুখ খুললেন ইমন চৌধুরী।

তিনি বলেন, অডিওতে গানটি শুনলে অত খারাপ হয়তো কারো লাগবে না, তবে দিন শেষে নির্মাতাদের তাড়াহুড়োর কারণে হোক বা যে কোনো কারণেই গানের চিত্রায়ণ ভালো হয়নি। গানের সাথে নায়কের লিপ সিংক-ও হয়নি; যে কারণে এই গানের সাথে সম্পৃক্ত আমরা সবাই সমালোচনার মুখে পড়েছিলাম। এই ঘটনা থেকেই আমি উপলব্ধি করি, আমার এভাবে সিনেমার গানে যুক্ত হবার প্রক্রিয়াটা ঠিক নয়। আমাকে সবকিছু গবেষণা করে সময় নিয়ে গান করতে হবে। আর কখনোই খারাপ কোনো গানের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। প্রয়োজনে জীবনে আর কখনো সিনেমার গান করবো না।

ইমন চৌধুরী তার এই বোধোদয়ের কথা অকপটে শেয়ার করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ। শনিবার (২২ আগস্ট) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে বিশেষ এই পডকাস্ট।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে ইমন চৌধুরী জানিয়েছেন, ‘সাদা সাদা কালা কালা’ গান করার জন্য পাঁচশ’র বেশি মিউজিক ট্র্যাক করেছিলেন তিনি।

পডকাস্টে ইমন চৌধুরী প্রথমবারের মত শেয়ার করেছেন, ব্যান্ড চিরকুট থেকে তার বেরিয়ে আসা ও নতুন ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’ গঠন প্রসঙ্গে। নতুন গান নিয়ে চমকপ্রদ তথ্যও জানা যাবে এই পডকাস্টে। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Tags: ইমন চৌধুরীকাজল রেখাগীতিকারপরাণরইদরাজকুমাররুম্মান রশীদ খানশাকিব খানসুড়ঙ্গসুরকারহাওয়া
Previous Post

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

Next Post

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর মহাসড়ক নির্মাণের সিদ্ধান্তের জন্য বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের ছবি, বিশ্ব নেতাদের অভিনন্দন বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলকে বিশ্ব নেতাদের অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT