চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

মির্জা ফখরুলকে নিয়ে ছটকু আহমেদের অজানা স্মৃতিচারণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 অপরাহ্ন 21, আগস্ট 2026
in বিনোদন
A A
ছটকু আহমেদের নায়ক হিসেবে দেখা ব্যক্তিদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর তাঁকে অভিনন্দন জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এবার তাকে ঘিরে অজানা স্মৃতিচারণ করলেন জনপ্রিয় নির্মাতা, প্রযোজক, কাহিনীকার ও চিত্রনাট্যকার ছটকু আহমেদ।

শুক্রবার (২১ আগস্ট) শপথ নেওয়ার কিছুক্ষণ পর নিজের ফেসবুকে মির্জা ফখরুলের সঙ্গে অতীতের বিভিন্ন মুহূর্তের একাধিক ছবি প্রকাশ করে দীর্ঘ এক স্মৃতিচারণমূলক লেখা দেন ছটকু আহমেদ। সেখানে উঠে এসেছে রাষ্ট্রপতির রাজনৈতিক জীবনের আগের এক ভিন্ন পরিচয়- নাটকের মঞ্চের অভিনেতা মির্জা ফখরুল।

ছটকু আহমেদ জানান, ১৯৭২-৭৩ সালে ঠাকুরগাঁও ইরিগেশন বিভাগে সেকশন অফিসার হিসেবে সরকারি চাকরি করার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর পরিচয়। তখন ঠাকুরগাঁওয়ের ওয়াপদা সরকারি কলোনিতে থাকতেন তিনি। বিকেলে যেতেন পাবলিক লাইব্রেরিতে। সেখানে নিয়মিত আড্ডা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতেন মির্জা ফখরুল, ফণী পালিত ও অধ্যাপক মনতোষ বাবুসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।

সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে ছটকু আহমেদ জানান, ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী আনোয়ারার ছোট বোন নার্গিসকে নিয়ে ঠাকুরগাঁওয়ের বলাকা সিনেমা হলে নাটকও মঞ্চস্থ করেছিলেন তারা। পরবর্তীতে নার্গিসও চলচ্চিত্রে অভিনয় করেন। নাটকের মহড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান আর পল্টুদার চায়ের দোকানে আড্ডাতেই কেটে যেত তাদের সময়।

ছটকু আহমেদ জানান, তখনকার মির্জা ফখরুল ছিলেন সুঠামদেহী, সুদর্শন এবং ভরাট কণ্ঠের অধিকারী। তার ভাষায়, “সুঠাম সুন্দর ভরাট কণ্ঠের অধিকারী আলমগীর সাহেব নায়ক এর অভিনয় করতেন, আবৃত্তি করতেন। হল হাততালিতে ফেটে পড়তো।”

সময় বদলেছে, বদলেছে মির্জা ফখরুলের পরিচয়ও। ছটকু আহমেদ ঠাকুরগাঁও থেকে বদলি হয়ে ঢাকায় চলে আসার পর বহু বছর পর গুলশানের একটি রেস্তোরাঁয় মির্জা ফখরুলের সঙ্গে আবার দেখা হয়। তখন তিনি মন্ত্রী। আরও পরে জিয়া শিশু একাডেমির একটি অনুষ্ঠানে দেখা হলে মির্জা ফখরুল তখন বিএনপির মহাসচিব। সেখানে ছটকু আহমেদকে দর্শকসারিতে দেখে মঞ্চে ডেকে নেন তিনি এবং তাঁর হাতে তুলে দেন ‘কমল পদক’ নামের বিশেষ সম্মাননা।

সাম্প্রতিক সময়ের আরেকটি ঘটনাও তুলে ধরেছেন ছটকু আহমেদ। ঠাকুরগাঁও নাট্যসমিতির আয়োজিত ‘এই লভিনূ সঙ্গ তব’ অনুষ্ঠানে নিজের পুরোনো নাট্যজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা ফখরুল তার (ছটকু আহমেদ) নাম উল্লেখ করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত এক শ্রোতার মাধ্যমে পরে বিষয়টি জানতে পারেন তিনি।

মির্জা ফখরুলকে ‘অসাধারণ মানবিক, সংস্কৃতিবান ও কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করে ছটকু আহমেদ বলেন, তিনি এখন আর কোনো দলের নন, তিনি পুরো রাষ্ট্রের রাষ্ট্রপতি।

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে ছটকু আহমেদ তাঁর সুস্থতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও শক্তির জন্য দোয়া করেছেন। একই সঙ্গে দলমত নির্বিশেষে দেশের মানুষের কল্যাণ, গণতন্ত্রের মর্যাদা ও জাতীয় ঐক্যের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

Tags: অভিনয়ছটকু আহমেদনাটকমঞ্চমির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতিলিড বিনোদনসংস্কৃতি
Previous Post

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

Next Post

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

Next Post
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কমিটি গঠন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT