চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বৈরশাসকদের পরিণতি কেমন হয় শেখ হাসিনা ইতিহাস থেকে সেই শিক্ষা নেয় নাই’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 অপরাহ্ন 21, আগস্ট 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বৈরশাসকদের পরিণতি কেমন হয় শেখ হাসিনা ইতিহাস থেকে সেই শিক্ষা নেয় নাই, নিলে শেখ হাসিনা অন্তত বিরোধী দলে থাকতো কিন্তু দেশ থেকে পালাতে হতো না।

শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান : নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকাশনা সংস্থা ‘মাতৃভাষা প্রকাশ’ অনুষ্ঠানের আয়োজন করে।

ইতিহাস থেকে স্বৈরাচারীদের শিক্ষা না নেওয়ার পরিণতি তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘হিটলার থেকে শুরু করে ইতিহাস থেকে যারা শিক্ষা নেয়নি, তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। শেখ হাসিনাও ইতিহাস থেকে শিক্ষা নেননি বলেই জনগণের ম্যান্ডেট হারিয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘ফ্যাসিবাদী মনোজগৎ সাময়িকভাবে কাউকে নিষিদ্ধ করতে পারে বা জনগণকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু সব সময়ের জন্য সত্যকে বন্দি রাখা সম্ভব নয়। প্রকৃতি ও স্রষ্টার আইন তার নিজস্ব গতিতেই চলে।’

তিনি বলেন, শেখ হাসিনা তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করে তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি।

তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমানকে ঘিরে এই বইটি মূলত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মনোজগতের বিরুদ্ধে একটি ঐতিহাসিক সত্যের দস্তাবেজ। রাজনৈতিক নিপীড়ন ও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েও তারেক রহমান ও তার পরিবার যে আত্মত্যাগ স্বীকার করেছেন, তা গণতন্ত্রের প্রতি জনগণের আগ্রহ ও স্পৃহাকে আরও শক্তিশালী করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হক নান্নু এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাতৃভাষা প্রকাশের প্রকাশক নেসার উদ্দীন আয়ূব এবং অনুভূতি প্রকাশ করেন বইটির লেখক ইমরুল কায়েস।

Tags: তথ্য ও সম্প্রচার মন্ত্রীশেখ হাসিনাস্বৈরশাসক
Previous Post

ভিখারি সেজে ৮ ঘণ্টায় ৪ হাজার রুপি আয় ইউটিউবারের

Next Post

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

Next Post
শপথ গ্রহণের সময় মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

কারখানায় একজন শ্রমিক মেশিনের সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT