চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্ত্রী ন্যান্সি কিসিঞ্জার আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 21, আগস্ট 2026
in আন্তর্জাতিক
A A
ন্যান্সি কিসিঞ্জার, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্ত্রী, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্ত্রী ন্যান্সি কিসিঞ্জার মারা গেছেন। বৃহস্পতিবার (২০ অগাস্ট) যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের সাউথ কেন্টে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯২ বছর।

শুক্রবার (২১ অগাস্ট) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এবং একাধিক সংবাধমাধ্যম এই তথ্য নিশ্চিত করে।

পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে প্রথম এ খবর প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।

ন্যান্সি কিসিঞ্জারের মৃত্যুতে সাবেক নিউইয়র্ক সিটির মেয়র মাইক ব্লুমবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করেন।

তিনি জানান, ন্যান্সি ছিলেন অসাধারণ চিন্তাশক্তি ও অন্তর্দৃষ্টির অধিকারী। সরকার, দাতব্য কাজ এবং হেনরি কিসিঞ্জারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত পরামর্শদাতা হিসেবে তিনি এসব কাজে নিজের দক্ষতা ব্যবহার করেছেন।

ব্লুমবার্গ আরও বলেন, ন্যান্সি ছিলেন একজন অসাধারণ কূটনীতিক। তিনি একই সঙ্গে বিচক্ষণ ও গোপনীয়তা রক্ষায় দক্ষ ছিলেন। হেনরি কিসিঞ্জার তাকে কতটা ভালোবাসতেন ও সম্মান করতেন, সেটিও তিনি উল্লেখ করেন।

ন্যান্সি কিসিঞ্জার কখনো আনুষ্ঠানিকভাবে মার্কিন কূটনীতিক ছিলেন না। তবে স্বামীর সঙ্গে তিনি রাশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক সফরে অংশ নিয়েছেন। বিভিন্ন দেশের প্রভাবশালী নেতাদের সঙ্গে হেনরি কিসিঞ্জারের বৈঠক ও অনুষ্ঠানে তাকেও প্রায়ই দেখা যেত।

হেনরি ও ন্যান্সি কিসিঞ্জারের কোনো সন্তান ছিল না। তবে রিপাবলিকান সরকারের সময় বিভিন্ন রাষ্ট্রীয় নৈশভোজ, দূতাবাসের অনুষ্ঠান এবং হোয়াইট হাউসের বিভিন্ন আয়োজনে তারা নিয়মিত অংশ নিতেন।

স্বামীকে রক্ষায় ছিলেন দৃঢ়

স্বামী হেনরি কিসিঞ্জারের প্রতি ন্যান্সি ছিলেন অত্যন্ত দৃঢ় অবস্থানের জন্য পরিচিত।

১৯৮২ সালে নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই একটি ঘটনা ঘটে। বিমানবন্দরে এক ব্যক্তি হেনরি কিসিঞ্জারকে উত্ত্যক্ত করলে ন্যান্সি তাকে গলা ধরে আটকে সতর্ক করেছিলেন বলে জানা যায়।

ওই ঘটনায় তার বিরুদ্ধে ছোটখাটো হামলার অভিযোগ আনা হয়। তবে পরে একজন বিচারক তাকে অভিযোগ থেকে খালাস দেন।

বিচারক বলেন, ন্যান্সির ওই আচরণ ছিল আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ও স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া। একই সঙ্গে তিনি স্বামীর শারীরিক অবস্থার বিষয়েও উদ্বিগ্ন ছিলেন।

ঘটনার সময় হেনরি কিসিঞ্জার হৃদযন্ত্রের অস্ত্রোপচারের জন্য বোস্টনে যাচ্ছিলেন।

বিশ্বনেতাদের নজর কাড়তেন উচ্চতার কারণে

ন্যান্সি কিসিঞ্জারের উচ্চতা ছিল প্রায় ছয় ফুট। ফলে স্বামী হেনরি কিসিঞ্জার এবং বিশ্বের অনেক প্রভাবশালী নেতার পাশেও তাকে বেশ লম্বা দেখাত।

১৯৭৫ সালে চীনের তৎকালীন নেতা মাও সেতুংয়ের সঙ্গে একটি বৈঠকেও তার উচ্চতা নিয়ে মাও বিস্ময় প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে সেই বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় আসে।

১৯৭৪ সালে হেনরি কিসিঞ্জার ও ন্যান্সি কিসিঞ্জার বিয়ে করেন। সে সময় হেনরি কিসিঞ্জার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

অন্যদিকে ন্যান্সি তৎকালীন নিউইয়র্কের গভর্নর নেলসন রকফেলারের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। রকফেলারই তাদের দুজনের পরিচয় করিয়ে দিয়েছিলেন।

Tags: যুক্তরাষ্ট্র
Previous Post

‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আমরা ধারে কাছেও ছিলাম না’

Next Post

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

অপুর্বের ছবি, কালো পোশাক ও সানগ্লাসে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে 'বড়ছেলে' বলে চিনুক: অপূর্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT