চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 21, আগস্ট 2026
in বিনোদন
A A
সালমান-নয়নতারার ছবি, সিনেমা ‘মনস্টার’ এর প্রচারমূলক ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমার নাম ‘মনস্টার’! এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

নির্মাতা ভামশি পেইডিপল্লি ও প্রযোজক দিল রাজুর সঙ্গে সালমানের প্রথম এই সিনেমাটি নির্মাণের শুরুতে ‘SVC63’ নামে পরিচিত ছিল।

‘ফিল্মফেয়ার’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির শুটিং চলাকালে সালমান নিজের অ্যাকশন দৃশ্যের বড় একটি অংশ নিজেই করছেন। কারণ তার বডি ডাবল হিসেবে কাজ করা এক ব্যক্তি হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর সালমান নিজেই আরও বেশি স্টান্ট করার দায়িত্ব নিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রযোজনার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সালমান বর্তমানে সিনেমাটির কাজে পুরোপুরি যুক্ত। শুটিংয়ের গতি কোনোভাবেই থেমে যাক, তা তিনি চান না।

‘মনস্টার’ সালমান খানের ক্যারিয়ারে বেশ কয়েকটি দিক থেকে বিশেষ। ভামশি পেইডিপল্লির সঙ্গে এটাই তার প্রথম কাজ। পাশাপাশি প্রযোজক দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও প্রথমবারের মতো যুক্ত হয়েছেন তিনি। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে জুটি বাঁধছেন সালমান।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন সাগরিকা ঘাটগে ও মুজাম্মিল ইব্রাহিমসহ বেশ কয়েকজন অভিনেতা।

অ্যাকশননির্ভর সিনেমাটি বড় পরিসরে নির্মাণের প্রস্তুতিও নিচ্ছেন নির্মাতারা। এর আগে ‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদনে জানানো হয়েছিল, সিনেমাটির অ্যাকশন দৃশ্য নির্মাণে কোরিয়ান একটি অ্যাকশন টিমকে যুক্ত করা হয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন সি ইয়ং ওহ, যিনি ‘মিস্টার ওহ’ নামেও পরিচিত।

‘ধুরন্ধর’, ‘কিল’ ও ‘ওয়ার’-এর মতো সিনেমায় কাজ করা এই অ্যাকশন বিশেষজ্ঞ সালমান ও ভামশি পেইডিপল্লির সঙ্গে মিলে সিনেমাটির জন্য নতুন ধরনের অ্যাকশন অভিজ্ঞতা তৈরিতে কাজ করছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সালমান ও ভামশির এই সিনেমা নিয়ে এরই মধ্যে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। শুটিং সেটেই সম্প্রতি ভামশির জন্মদিন উদ্‌যাপন করেন সালমান। সেই আয়োজনের কিছু মুহূর্তও প্রকাশ্যে এসেছে।

তবে ‘মনস্টার’ নামটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সিনেমাটির গল্প, মুক্তির তারিখ এবং নামের আনুষ্ঠানিক ঘোষণা কবে আসবে, সেটিই এখন দেখার বিষয়। বলিউড হাঙ্গামা

Tags: নয়নতারাফিল্মফেয়ারবলিউডশুটিংসালমান খানসিনেমাসুপারস্টার
Previous Post

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

Next Post

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

Next Post
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এর পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT