চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 15, মার্চ 2017
in আদালত
A A

কুষ্টিয়ার দৌলতপুরে খবির উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা হত্যা মামলায় তিনজনের ফাঁসির  আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে আদালত প্রত্যেককে আরও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন সালাম শেখ (২২), জামেল মন্ডল (৩০) ও হামিদ মালিথা (৩৫)।

বুধবার বেলা ১২টায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ প্রথম আদালতের  বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় প্রদান করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামের মুক্তিযোদ্ধা খবির উদ্দিন প্রতিবেশী বজলুর রহমানের চরের মাঠে সেচের জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে বাড়ির বাইরে বের হন। ভোরবেলা স্থানীয়রা বৈদ্যুতিক মটরের পাশে গলায় মাফলার পেচানো অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে।পরে পুলিশ  মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওইদিন নিহত মুক্তিযোদ্ধার স্ত্রী উরজিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে হত্যার সাথে জড়িতদের নাম বের হয়ে আসলে কুষ্টিয়া কোর্টে সালাম শেখ, জামেল মন্ডল ও হামিদ মালিথার নাম উল্লেখ করে পুনরায় আরেকটি মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ বুধবার বিচারক তাদের ফাঁসির আদেশ দেন।

পরে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Tags: কুষ্টিয়ামুক্তিযোদ্ধা হত্যা
Previous Post

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এক জেএমবি সদস্য গ্রেফতার

Next Post

৫ মোবাইল অপারেটরকে বিটিআরসির নোটিশ

Next Post

৫ মোবাইল অপারেটরকে বিটিআরসির নোটিশ

সোনালী ফ্রেমে বাঁধিয়ে রাখার মত যে ছবিগুলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT