চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 20, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জাতীয় প্রতিরক্ষা কলেজের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রোহিঙ্গা সংকট সামগ্রিকভাবে দেশের অর্থনীতি এবং মিয়ানমার সীমান্ত এলাকার পরিবেশের ওপর ব্যাপক চাপ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে সনদপত্র বিতরণের পর তিনি এ কথা বলেন। সেনাপ্রধান ক্যাপস্টোন কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।

তিনি জানান, সংকটপূর্ণ এলাকাগুলোতে মাদক চোরাকারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে।

সেনাপ্রধান বলেন, ‘আপনার জেনেছেন রোহিঙ্গা ইস্যু কীভাবে আমাদের প্রভাবিত করেছে। ওই এলাকায় পরিবেশের ক্ষতি করা থেকে শুরু করে অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। মাদক চোরাকারবারসহ নানা ধরনের অপকর্ম সেখানে ঘটছে।’

এই কোর্সে আলোচিত মূল জাতীয় চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে সেনাপ্রধান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সীমান্ত সমস্যা, পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা, জ্বালানি সংকটের কথা তুলে ধরেন।

অংশগ্রহণকারীদের উদ্দেশে জেনারেল ওয়াকার বলেন, ‘আপনারা এসব বিষয়ের ওপর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। আমি মনে করি এগুলো আপনাদের নিজ নিজ ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সাহায্য করবে।’

তিনি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ৩৯ জন ফেলো এই কোর্সে অংশ নেন। তাদের মধ্যে সংসদ সদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক এবং ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন।

সেনাপ্রধান বলেন, এই কোর্সটি বিভিন্ন পেশা ও মেধার মানুষকে একসূত্রে গেঁথেছে, যা পরস্পরের মধ্যে আরও ভালো বোঝাপড়া, বন্ধুত্ব ও সহযোগিতার সুযোগ তৈরি করেছে। এ ধরনের পারস্পরিক সম্পর্ক দেশের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।

Tags: রোহিঙ্গা সংকটসেনাপ্রধান
Previous Post

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

Next Post

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

Next Post
বিভিন্ন চরিত্রের একত্রে দৃশ্য, একটির হাতে আগুনের মশাল. Channel i News - চ্যানেল আই নিউজ

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নির্বাচনী সমাবেশে সমর্থকরা মিষ্টি বিতরণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT