চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান, মানতে হবে যেসব শর্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 20, আগস্ট 2026
in - সেমি লিড, বিনোদন
A A
অস্কার অনুষ্ঠানে বাংলাদেশের ছবি ও প্রেজেন্টেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সিনেমা নির্বাচনের জন্য চলচ্চিত্র আহ্বান করেছে অস্কার বাংলাদেশ কমিটি।

আগ্রহী বাংলাদেশি প্রযোজক ও পরিচালকদের আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ৯৯তম অস্কারের নিয়ম অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে যে সিনেমাটি অফিসিয়াল মনোনয়ন পাবে, সেটিই ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে দেশের প্রতিনিধিত্ব করবে।

এ বছর মানতে হবে যেসব শর্ত

অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিযোগিতার জন্য আবেদন করা সিনেমাটিকে অবশ্যই পূর্ণদৈর্ঘ্য হতে হবে। অর্থাৎ চলচ্চিত্রটির দৈর্ঘ্য ৪০ মিনিটের বেশি হতে হবে। পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রের পাশাপাশি অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও এ বিভাগে আবেদন করতে পারবে।

তবে শুধু পূর্ণদৈর্ঘ্য হলেই হবে না। সিনেমাটির মূল সংলাপ বা ডায়ালগ ট্র্যাকের ৫০ শতাংশের বেশি বাংলাদেশি ভাষায় হতে হবে। পাশাপাশি ছবিতে স্পষ্ট ও নির্ভুল ইংরেজি সাবটাইটেল থাকা বাধ্যতামূলক।

বরাবরের মতো এবারও সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে মুক্তির সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আবেদন করা সিনেমাটি ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের কোনো বাণিজ্যিক প্রেক্ষাগৃহে বাণিজ্যিক ভিত্তিতে সাধারণ দর্শকের জন্য প্রদর্শিত হতে হবে। সিনেমাটিকে একই প্রেক্ষাগৃহে অন্তত টানা সাত দিন প্রদর্শনের শর্তও রয়েছে।

আবেদনকারী সিনেমার ক্রিয়েটিভ কন্ট্রোল মূলত বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দার হাতে থাকতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ওটিটিতে আগে মুক্তি পেলে অযোগ্য

এবারের নিয়মে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির আগের প্রদর্শন নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত। বাণিজ্যিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তির আগে কোনো সিনেমা যদি টেলিভিশন, পে-পার-ভিউ, ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিভিডি, বিমানে প্রদর্শন কিংবা ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শিত বা প্রচারিত হয়ে থাকে, তাহলে সেটি অস্কারের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

অর্থাৎ, প্রেক্ষাগৃহে বাণিজ্যিক মুক্তির আগে কোনো ধরনের অ-প্রেক্ষাগৃহ প্রদর্শন বা প্রচার থাকলে সেই সিনেমা এবারের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।

এ ছাড়া অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সব প্রযোজ্য নিয়ম ও যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রযোজক ও পরিচালকদের নির্ধারিত অনলাইন ফরম পূরণের পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিয়ে ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবারের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে কিংবা একাডেমির নিয়মের বাইরে কোনো তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল হতে পারে বলে সতর্ক করেছে অস্কার বাংলাদেশ কমিটি।

নির্বাচিত সিনেমার বিষয়ে জুরি বোর্ডের সিদ্ধান্ত জানানো হবে আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকার হোটেল সোনারগাঁওয়ে।

Tags: ৯৯তম অস্কারঅস্কারলিড বিনোদনসিনেমা
Previous Post

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

Next Post

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

Next Post
দুই ব্যক্তি একসঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে, একটি ঘরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT