চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও এক ছবিতে রণবীর-দীপিকা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 20, আগস্ট 2026
in বিনোদন
A A
রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের ছবি, একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে ‘তামাশা’, বক্স অফিসে তাদের রসায়নের ম্যাজিক এখনও ভোলেননি দর্শক। বলছি, বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের কথা। এবার যেন সেই ম্যাজিকই ফিরতে চলেছে নতুন অবতারে?

বলিউডের অন্দরে কান পাতলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে, অয়ন মুখার্জীর বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র ২’-তে রণবীর ও আলিয়া ভাটের সঙ্গে নাকি দেখা যেতে পারে দীপিকাকে!

২০২২ সালে যখন ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ মুক্তি পেয়েছিল, তখন বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল ছবিটি। অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের মতো তারকার মেলা তো ছিলই, সঙ্গে শাহরুখ খানের স্পেশ্যাল এন্ট্রিও প্রেক্ষাগৃহে হইচই ফেলে দিয়েছিল। ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল বলে জানা যায়। সেই থেকেই দর্শকেরা মুখিয়ে বসে আছেন, ছবির দ্বিতীয় কিস্তি কবে আসবে।

সবচেয়ে বড় চমক হল, এবার ‘ব্রহ্মাস্ত্র ২’-তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী চরিত্র রয়েছে, যার নাম ‘অমৃতা’। আর সেই চরিত্রের জন্যই পরিচালক অয়ন মুখার্জীর প্রথম ও একমাত্র পছন্দ স্বয়ং দীপিকা পাডুকোন বলে খবর।

অয়ন ও তার টিম মনে করছে, এই চরিত্রের গভীরতা ও গুরুত্ব পর্দায় ফুটিয়ে তুলতে দীপিকার চেয়ে যোগ্য আর কেউ হতে পারেন না।

সূত্রের খবর, এই নিয়ে দীপিকার সঙ্গে নির্মাতাদের কথাবার্তাও অনেকটাই এগিয়ে গেছে। যদিও তার শিডিউল ও অন্যান্য বিষয়ের উপর অনেক কিছুই নির্ভর করছে, তবে সবকিছু পরিকল্পনামাফিক চললে একই ফ্রেমে রণবীর, আলিয়া এবং দীপিকাকে দেখা সময়ের অপেক্ষা।

এখানেই শেষ নয়, ছবির অন্দরের খবর অনুযায়ী রণবীর নিজেও এই সিক্যুয়েল নিয়ে দারুণ উৎসাহিত। কারণ এই ছবিতে রণবীরকে ডবল রোলে দেখা যেতে পারে। তিনি ‘শিবা’র পাশাপাশি ‘দেব’ চরিত্রটিও নিজেই ফুটিয়ে তুলবেন বলে শোনা যাচ্ছে।

পরিচালক নীতেশ তিওয়ারির বিগ বাজেট ‘রামায়ণ’ ছবির কাজ শেষ করেই ২০২৭ সালের জানুয়ারি নাগাদ ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং ফ্লোরে নামবেন রণবীর বলে খবর। সব মিলিয়ে, পর্দায় প্রাক্তনের সঙ্গে বর্তমানের এই যুগলবন্দি দেখতে এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ।

Tags: ‘ব্রহ্মাস্ত্র-২’অয়ন মুখার্জিদীপিকা পাড়ুকোনপরিচালকরণবীর কাপুর
Previous Post

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

Next Post

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT