চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 20, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভরা মুহূর্তে একে অপরের হাত ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে একজন বোলার ৫ বা তার বেশি উইকেট পেলে সাধারণত স্মারক হিসেবে বলটি নিজের সংগ্রহে নিয়ে থাকেন। এমনকি এক ইনিংসে দুই বোলার এই কীর্তি গড়লে একজন নিয়ে থাকেন বল। সেখানে বিরল এক ঘটনাই দেখল ক্রিকেটবিশ্ব। ইংল্যান্ডের ওলি রবিনসন ও জশ টাং পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংস থেকে ৫টি করে উইকেট তুলে নিয়েছেন। এরপর তারা বল কেটে দুই ভাগ করে নিয়েছে।

হেডিংলিতে ম্যাচের প্রথমদিনে রবিনসন এবং টাংয়ের বোলিং তাণ্ডবের মুখে পড়ে পাকিস্তান। ইনিংসের ৪৭ ওভারের শেষ বলে রবিনসন এবং ৪৮তম ওভারের প্রথম বলে টাং নিজেদের পঞ্চম উইকেটটি তুলে নেন। ১৭১ রানে অলআউট হয় সফরকারী দল।

পরে রবিনসন এবং টাং নিজেদের মধ্যে আলাপ করে সিদ্ধান্ত নেন, বল কেটে দুভাগ করে নিজেদের কাছে রাখবেন। যেমন কথা তেমন কাজ! মাঠকর্মীদের বলটি দিলে তারা সেটি নিখুঁতভাবে কেটে দিতে বলেন, যা দুভাগ হয়ে রবিনসন এবং টাংয়ের কাছে ফেরত আসে।

সংবাদ সম্মেলনে রবিনসন জানান টাংয়ের সাথে কী কথা হয়েছিল। বলেছেন, ‘জশকে বলেছিলাম বল কেটে দুজনে নেই। সে বলল, মাঠের কর্মীরা এ কাজটি ভালো পারবেন। আমাদের এটা করা উচিত। আসলেই ভালো হবে। আমরা এরকম অর্ধেক ক্রিকেট বল সহজে দেখবো না। তাই এটা এমনকিছুই হবে, যা আমরা কখনও ভুলবো না।’

টাং এদিন ৪৬ রান খরচায় এবং রবিনসন ৫১ রান খরচায় ৫টি করে উইকেট তুলেছেন। প্রথমদিনে পরে ব্যাটে নেমে ২ উইকেট হারিয়ে ১১২ রান তোলে ইংলিশরা। ৫৯ রানে এগিয়ে দ্বিতীয় দিন শুরু করবে পাকিস্তান।

Tags: ইংল্যান্ডটেস্টপাকিস্তানলিড স্পোর্টস
Previous Post

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

Next Post

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

Next Post
মির্জা ফখরুলের বিদায়ে নেতাকর্মীদের আবেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT