চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ: কমেছে ট্রাফিক আইন লঙ্ঘন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 20, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাস্তায় রোবট পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, আধুনিক প্রযুক্তির উদাহরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ মোতায়েন করেছে চীন। তবে এই রোবটের কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই। চাকার সাহায্যে চলাচলকারী রোবটটি মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ, আইন লঙ্ঘন শনাক্ত এবং পথচারীদের বিভিন্ন তথ্য দেওয়ার কাজ করছে।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চীনের পূর্বাঞ্চলীয় হাংচৌ শহরের একটি ব্যস্ত মোড়ে দায়িত্ব পালন করছে ‘টি২’ নামের এই রোবট। এর উচ্চতা ১ দশমিক ৮৮ মিটার এবং ওজন ৯৮ কেজি। স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সাপকন ইনফরমেশন এটি তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির আনম্যানড সিস্টেমস ইনোভেশন সেন্টারের প্রধান কাও হুই জানান, রোবটটির ক্যামেরার মাধ্যমে হেলমেট ছাড়া মোটরসাইকেল বা ই-বাইক চালানো, অতিরিক্ত যাত্রী বহন এবং ট্রাফিক সংকেত অমান্য করার মতো ঘটনা শনাক্ত করা হয়। পরে রোবটটি সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করে।

রোবটটির যান্ত্রিক হাত ট্রাফিক সিগন্যালের সঙ্গে সমন্বয় করে সংকেত দিতে পারে। পাশাপাশি এটি পথচারীদের পথনির্দেশনা দেওয়ার পাশাপাশি ট্রাফিক-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে পারে। এতে থাকা জরুরি বোতাম চাপলে সরাসরি স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে।

গত মে মাস থেকে হাংচৌ শহরে ১৫টি রোবট পরীক্ষামূলকভাবে কাজ করছে। সংশ্লিষ্টদের দাবি, এসব রোবট মোতায়েনের পর হেলমেট ছাড়া যান চালানো এবং থামার দাগ অতিক্রমের মতো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ৪০ শতাংশের বেশি কমেছে।

কাও হুই বলেন, রোবটগুলো সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। এতে মানব কর্মীদের মতো ক্লান্তির বিষয় নেই। বর্তমানে চীনের তিনটি প্রদেশের আটটি শহরে প্রায় ৫০টি এ ধরনের রোবট কাজ করছে। চলতি বছরের শেষ নাগাদ এ সংখ্যা ২০০-তে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

তবে প্রযুক্তিটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তীব্র সূর্যালোক ও বৃষ্টির কারণে রোবটের ক্যামেরার কার্যকারিতা মাঝে মাঝে ব্যাহত হয়।

বিদেশের বাজারেও এসব রোবটের সম্ভাবনা দেখছে চেরি-সমর্থিত রোবোটিক্স প্রতিষ্ঠান আইমোখা। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা চাং গুইবিং বলেন, বিভিন্ন দেশের আইন প্রয়োগের পদ্ধতি, তথ্য সুরক্ষা আইন এবং স্থানীয় সার্টিফিকেশন ব্যবস্থার কারণে প্রযুক্তিটি রপ্তানির ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে।

Tags: চীনট্রাফিক আইন
Previous Post

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

Next Post

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

Next Post
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে গ্রেপ্তার ইজারাদার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT