‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণে বদলে যাচ্ছে ঝিনাইদহের বিসিকের চিত্র। শিল্পকারখানা আর কংক্রিটের স্থাপনার মাঝেও সবুজের পরশ ছড়াতে বিসিক শিল্পনগরীতে চলছে পরিকল্পিত বৃক্ষায়ন। গুরুত্ব দেওয়া হচ্ছে গাছের পরিচর্যা ও সংরক্ষণেও।








