চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 পূর্বাহ্ন 20, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও কিমের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত উত্তর কোরিয়ার নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে এ বৈঠক করতে চান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউজের উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

আগামী নভেম্বরে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী ২১টি দেশের জোট এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) সম্মেলন হবে চীনের শেনঝেন শহরে। এ জোটের অন্যতম সদস্য রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধান হিসেবে সম্মেলন উপলক্ষ্যে চীন সফরে যাবেন ট্রাম্প। সেই সফরেই কিমের সঙ্গে বৈঠক করতে চান তিনি। নভেম্বরে কিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইতিমধ্যে হোয়াইট হাউজের কর্মকর্তাদের প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সম্ভাব্য বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানতে হোয়াইট হাউজের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল ডব্লিউএসজে। একজন মুখপাত্র বলেছেন, আমাদের প্রেসিডেন্ট যথাযথ সময়ে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন। উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গেও যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল, কিন্তু দলের কোনো সদস্য মন্তব্য করতে রাজি হননি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট, যিনি উত্তর কোরিয়ার কোনো সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেছেন। নিজের প্রথম মেয়াদে (২০১৬ সাল থেকে ২০২০ সাল) কিম জং উনের সঙ্গে তিন বার বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথম বৈঠক হয়েছিল ২০১৮ সালে, সিংগাপুরে। দ্বিতীয় বৈঠক হয় ২০১৯ সালে, হ্যানয়ে। শেষ বৈঠকটি হয়েছিল ২০১৯ সালের জুন মাসে উত্তর কোরিয়ার একটি বেসামরিক এলাকায়। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে সেবার উত্তর কোরিয়ার মাটিতে পা রেখেছিলেন ট্রাম্প।

Tags: উত্তর কোরিয়াকিম জং উনপ্রেসিডেন্ট ট্রাম্পবৈঠকযুক্তরাষ্ট্র
Previous Post

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Next Post

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

Next Post
মেসি-সুলিভান মুখোমুখি, গোল ও লাল কার্ডের ঘটনা ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

দীপু মনি শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT