চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 পূর্বাহ্ন 20, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
দুই প্রবীণ রাজনীতিবিদের ছবি, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে যাচ্ছে বাংলাদেশ।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী আজ বৃহস্পতিবার ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য মনোনীত কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধানের বিধান অনুযায়ী ভোটের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হচ্ছে।

১৯৯১ সালে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে সংসদে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় তিন যুগ পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হলেও ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ হয়েছে। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা সীমিত থাকলেও সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সিইসি বলেন, দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় এটি একটি ঐতিহাসিক নির্বাচন। ভোটগ্রহণ ও গণনা শেষে আজই নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে।

এবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। তাদের মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য রয়েছেন। চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য রয়েছে। ওই আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ আপিল বিভাগ বাতিল করায় এই আসনে কোনো সংসদ সদস্য নেই।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সংসদীয় দলের বৈঠকও আজ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠেয় বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে সদস্যদের অবহিত করা হবে। সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা ৯০ জন। নৈতিকস্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বহিষ্কৃত হওয়ায় তাঁকে বৈঠকে ডাকা হয়নি। এ ছাড়া তিনজন বিরোধীদলীয় সংসদ সদস্য বিদেশে রয়েছেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ ও গণনার দৃশ্য সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার ভোট দেওয়ার দৃশ্যও সরাসরি সম্প্রচার করা হবে। তবে ফলাফল ঘোষণার সময় কোনো সংসদ সদস্য কাকে ভোট দিয়েছেন, তা প্রকাশ করা হবে না।

নির্বাচন পরিচালনায় ২০ জন সহায়ক কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের নামও রয়েছে।

এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১৩ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ মনোনয়নপত্র জমা দেন। ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচনে জয়ী নতুন রাষ্ট্রপতির শপথ আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ছয়টি কমিটি গঠন করেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কূটনীতিকসহ দেশি-বিদেশি প্রায় ১২০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার। শপথ নেওয়ার পরই নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করবেন।

Tags: অলি আহমদজামায়াতে ইসলামীত্রয়োদশ জাতীয় সংসদনির্বাচন কমিশনবিএনপিভোটমির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচনরাষ্ট্রপতির শপথ
Previous Post

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

Next Post

তিন জেলায় নতুন ডিসি

Next Post
বাংলাদেশের মাননীয় ডিসি তিন জেলায় নিয়োগপ্রাপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলায় নতুন ডিসি

খুশি নারী হাসি, প্রাকৃতিক পটভূমিতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT