চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
6:13 অপরাহ্ন 19, আগস্ট 2026
in প্রবাস সংবাদ
A A
শ্রীমঙ্গল কমিটি ২০২৩-২৪ এর নতুন নেতৃত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যভিত্তিক শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’র বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত সংগঠনের নির্বাহী সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের গত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সভাপতি। পরে সংগঠনের আর্থিক কর্মকাণ্ড ও আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে ধরেন ট্রেজারার। সাধারণ সভা ও নির্বাচন সদস্যদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

সভার প্রথম পর্বের শেষে বিদায়ী সভাপতি আব্দুর রকিব রাজু সমাপনী বক্তব্যের মাধ্যমে তার মেয়াদের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। পরে সংগঠনের সাবেক সভাপতি হারুন অর রশিদ ও জহির উদ্দিন চৌধুরী বাবলু দায়িত্বপ্রাপ্ত হয়ে উপস্থিত সদস্যদের সঙ্গে পরামর্শ করে নতুন কমিটির একটি খসড়া প্রস্তাব করেন। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

২০২৬-২৮ সেশনে ‘হৃদয়ে শ্রীমঙ্গল’র সভাপতি নির্বাচিত হয়েছেন কায়েস আজিজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মামুন টিটু। ট্রেজারার হয়েছেন হাজিম উদ্দীন।

কমিটিতে সহসভাপতি হয়েছেন এমদাদুল হক জুনেদ ও জাহিদুর রহমান চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাজী রকিব রহমান মিজান ও আবদুল্লাহ আল মাহবুব তিতাশ। যুগ্ম ট্রেজারার হয়েছেন শাহ মঞ্জুর হোসেন চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেলোয়ার মামুন ও এম ইলিয়াছুর রহমান পাপ্পু। ত্রাণ সম্পাদক তুফাজ্জল হক মুর্শেদ, মহিলা বিষয়ক সম্পাদক শেখ জেসমিন নাহার জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ শিপু ও পারভেজ খান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন শাকির আহমেদ।

সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন সংগঠনের সাবেক সভাপতি হারুন অর রশিদ, জহির উদ্দিন চৌধুরী বাবলু ও আব্দুর রকিব রাজু।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাজী জসিম উদ্দীন দুদু, শেখ মোহাম্মদ আব্দুন নূর ও মানসেল আহমেদ মনসুর।

দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পাওয়ায় সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ আরও ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে শ্রীমঙ্গলের স্বার্থে কাজ করবে।

Tags: নতুন কমিটিমৌলভীবাজারশ্রীমঙ্গলহৃদয়ে শ্রীমঙ্গল
Previous Post

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

Next Post

চীনের ভোগ্যপণ্য বিষয়ে নতুন নীতিমালা

Next Post
চীনের ভোগ্যপণ্য বাজারে নতুন নীতিমালা, ক্রেতাদের জন্য সুবিধা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের ভোগ্যপণ্য বিষয়ে নতুন নীতিমালা

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে শোক প্রকাশের জন্য পরিবারের সদস্যরা ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT