চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

বক্স অফিসে বড় সংঘাতের ইঙ্গিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 20, আগস্ট 2026
in বিনোদন
A A
প্রভাস ও সালমান খান একসঙ্গে ঈদের ময়দানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে ঈদ মানেই সালমান খানের ছবি। হিন্দি ছবির দর্শকের কাছে গত দেড় দশকেরও বেশি সময় ধরে এই সমীকরণ প্রায় অভ্যাসে পরিণত হয়েছিল। সেই চেনা ছন্দেই ফিরতে চলেছেন ভাইজান।

কিন্তু এবার তার সামনে শুধু কোন বলিউড তারকা নন, রয়েছেন দক্ষিণী ছবির অন্যতম বড় নাম প্রভাস। ২০২৭-এর ঈদ তাই হয়ে উঠতে পারে দুই তারকার বক্স অফিস লড়াইয়ের মঞ্চ।

জানা যায়, বংশী পৈডিপল্লী পরিচালিত ‘এসভি৬৩’ ছবিতে অভিনয় করছেন সালমান খান। সালমান খান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করে তার পরবর্তী ছবি ‘এসভি৬৩’ ২০২৭ সালের ঈদে বিশ্বব্যাপী মুক্তির বিষয়টি নিশ্চিত করেছিলেন।

এদিকে প্রভাসের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’ বিশ্বব্যাপী মুক্তির তারিখ নির্মাতারা নির্ধারণ করেছেন ২০২৭ সালের ৫ মার্চ। আর সেখানেই দুই মহাতারকার লড়াইয়ের ইঙ্গিত সামনে আসে।

সালমানের ছবির সঙ্গে সংঘাত এড়াতে ‘স্পিরিট’-এর মুক্তি নাকি পিছিয়ে যাচ্ছে এমন জল্পনা শোনা গেলেও তা নাকোচ করে প্রযোজনা সংস্থা টি-সিরিজ জানিয়েছে, নির্ধারিত সূচি মেনেই ২০২৭ সালের ৫ মার্চ মুক্তি দেওয়া হবে ‘স্পিরিট’।

‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে রয়েছেন তৃপ্তি দিমরী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কেও। তবে ছবির গল্প নিয়ে নির্মাতারা এখনও খুব বেশি তথ্য প্রকাশ্যে আনেননি।

ঈদের সঙ্গে সালমানের সম্পর্ক দীর্ঘ দিনের। ‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো একাধিক ছবির সাফল্য ঈদ উৎসবের সঙ্গে তার নামকে আরও শক্ত করে জুড়ে দিয়েছে। বলিউড হাঙ্গামার তথ্যে জানা যায়, ‘এসভি৬৩’ ছবিটিতে সালমান খান ছাড়াও অভিনয় করছেন নয়নতারা, অনিল কাপুর, জ্যাকি শ্রফসহ আরও অনেকে।

Tags: প্রভাসবক্স অফিসসালমান খানস্পিরিট
Previous Post

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

Next Post

প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ: কমেছে ট্রাফিক আইন লঙ্ঘন

Next Post
রাস্তায় রোবট পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, আধুনিক প্রযুক্তির উদাহরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ: কমেছে ট্রাফিক আইন লঙ্ঘন

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে গ্রেপ্তার ইজারাদার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT