চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 19, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে, বিভিন্ন ব্যক্তি ও পুলিশ সদস্যের সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে দীপু মনির মেয়ে দিপাবলি।

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গেছেন তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার দাফনে অংশ নেওয়ার জন্য এ আবেদন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে তানি দিপাবলি আবেদন নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে যান। দীপু মনির চার দিনের প্যারোল চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

এর আগে দুপুর ১২টার দিকে মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে যান দিপাবলি। কারাগার থেকে বের হয়ে মায়ের প্যারোলের আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিনি।

জানা গেছে, দীপু মনির প্যারোলে মুক্তি মিললে বুধবার বিকেলে তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন করার প্রস্তুতি রয়েছে।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে।

এদিকে দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ বলেন, প্যারোলে মুক্তির বিষয়ে তারা এখনো অবগত নন। দীপু মনির পক্ষে কেউ কারাগারে কোনো দরখাস্ত নিয়ে আসেননি।

Previous Post

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

Next Post

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

Next Post
সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষা ও অগ্রাধিকার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

বাংলাদেশের রাষ্ট্রদূতাবাস ভবনের সামনে পতাকা উত্তোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT