চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 19, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)  প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির একজন জ্যেষ্ঠ আইনজীবী আবদুলায়ে সেয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ১৮ আগস্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আইসিসির বিরুদ্ধে নেওয়া ধারাবাহিক পদক্ষেপের সর্বশেষটি হলো এই নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, আইসিসির কর্মকর্তারা এমন দেশের সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনার উদ্যোগ নিয়েছেন, যারা আদালটির এখতিয়ার স্বীকার করে না।

রুবিও আইসিসিকে দুর্নীতিগ্রস্ত ও রাজনৈতিকভাবে প্রভাবিত আদালত হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন, আদালত তার ক্ষমতার অপব্যবহার করেছে এবং এখতিয়ারের সীমা অতিক্রম করেছে।

তিনি বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের আক্রমণ যুক্তরাষ্ট্র মেনে নেবে না।

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আইসিসি জানিয়েছে, তারা তাদের বিচারক, প্রসিকিউটর ও কর্মীদের পাশে রয়েছে। আদালতের মতে, বিচারিক কর্মকর্তারা আইন প্রয়োগের কারণে যখন নিষেধাজ্ঞা বা হুমকির মুখে পড়েন, তখন তা আন্তর্জাতিক আইনের কাঠামোকেই দুর্বল করে।

আইসিসি আরও বলেছে, সদস্য দেশগুলোর দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে আদালতের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা আইনের শাসনের জন্য উদ্বেগজনক।

আফগানিস্তানে মার্কিন সেনা ও কর্মকর্তাদের কর্মকাণ্ড এবং গাজায় কথিত যুদ্ধাপরাধের তদন্ত নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আইসিসির বিরোধ চলছে। গাজা ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাও ওয়াশিংটনের ক্ষোভের অন্যতম কারণ।

নেতানিয়াহু তার বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আইসিসিকে ইহুদিবিদ্বেষ প্রভাবিত বলেও অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনোটিই আইসিসির সদস্য নয়। তবে ফিলিস্তিন ২০১৫ সালে আদালটির সদস্য হওয়ায় ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত কথিত অপরাধ তদন্তের এখতিয়ার আইসিসির রয়েছে।

ট্রাম্প প্রশাসন এর আগে আইসিসির অন্তত ১১ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের মধ্যে নয়জন বিচারক ও প্রধান প্রসিকিউটর রয়েছেন। এসব নিষেধাজ্ঞার আওতায় সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং মার্কিন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের সেবা পাওয়ার ওপর বিধিনিষেধ রয়েছে।

নিষেধাজ্ঞার কারণে মার্কিন ব্যাংক ও ডলারে লেনদেনকারী আন্তর্জাতিক ব্যাংকগুলোও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আর্থিক লেনদেনে সীমাবদ্ধতার মুখে পড়তে পারে।

ট্রাম্প প্রশাসন শুধু কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপেই থেমে থাকেনি। গত মাসে মার্কো রুবিও আইসিসির ১২৫ সদস্য দেশকে আদালটি থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানান। ওয়াশিংটন আইসিসির কার্যক্রম বন্ধ বা আদালটিকে বিলুপ্ত করার লক্ষ্যে চাপ বাড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি সদস্য রাষ্ট্রগুলোর ক্ষেত্রে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার করার আন্তর্জাতিক এখতিয়ার রাখে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো বিষয় আদালতে পাঠালেও আইসিসি তা তদন্ত ও বিচার করতে পারে।

ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের অভিযোগ, আইসিসির ওপর চাপ প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক আইন ও জবাবদিহির ব্যবস্থাকে দুর্বল করা হচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচসহ চারটি মার্কিন মানবাধিকার সংগঠন আইসিসিকে দুর্বল করার প্রশাসনিক উদ্যোগকে অসাংবিধানিক দাবি করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। সংগঠনগুলোর দাবি, নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে আইসিসির সঙ্গে কাজ করা কঠিন হয়ে পড়েছে।

এর আগে আইসিসির তিন বিচারকও মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে মামলা করেন। তাঁদের অভিযোগ, নিষেধাজ্ঞা বিচারকদের ওপর বেআইনি চাপ সৃষ্টি এবং বিচারিক কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টা।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) আওতায় প্রেসিডেন্ট হিসেবে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা আইনসম্মতভাবেই প্রয়োগ করা হয়েছে।

Tags: আইসিসিআন্তর্জাতিক অপরাধ আদালতমার্কিন নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্র
Previous Post

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

Next Post

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

Next Post
বিশাল গ্যাস ট্যাংকারবাহী জাহাজ সমুদ্রের মধ্যে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

মেসির স্বস্তির জায়গা নিয়ে মিয়ামি কোচের মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT