চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 19, আগস্ট 2026
in বিনোদন
A A
কার্তিক শুটিং সেটে মারাত্মক চোটের পর চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। কবীর খানের নতুন একটি ছবির হাই-অক্টেন অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান তিনি।

জানা গেছে, আঘাত এতটাই গুরুতর যে চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির শেষ দুই দিনের শুটিং চলছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী একটি জটিল অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্য ধারণের কাজ করছিলেন কার্তিক। দক্ষ ও পেশাদার অ্যাকশন কোচের অধীনে দীর্ঘদিন প্রশিক্ষণ নেওয়া সত্ত্বেও স্টান্ট করার একপর্যায়ে হাঁটুতে মারাত্মকভাবে আঘাত পান এই অভিনেতা।

দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই দ্রুত শুটিং স্থগিত করে তাকে মুম্বাইয়ের ‘ফোর্টিস রাহেজা’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রযোজনা সংস্থা জানিয়েছে, চিকিৎসকরা দ্রুত তার হাঁটুতে অস্ত্রোপচার করবেন। সার্জারির পর চিকিৎসকদের কড়া নির্দেশনায় বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে কার্তিককে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পরই তিনি আবার শুটিং ফ্লোরে ফিরবেন এবং অনুরাগ বসুর পরবর্তী নতুন সিনেমার কাজ শুরু করবেন।

‘চান্দু চ্যাম্পিয়ন’-এর দুর্দান্ত সাফল্যের পর কবীর খান ও কার্তিক আরিয়ান জুটির এটি দ্বিতীয় কাজ। ছবিটিতে প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে কার্তিকের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডোপামিন স্টুডিওস’।

এছাড়া বর্তমানে কার্তিকের হাতে রয়েছে ‘নাগজিলা’ ও ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র মতো বিগ বাজেটের আলোচিত প্রজেক্ট।

Tags: কার্তিক আরিয়ানজাতীয় পুরস্কার প্রাপ্তবলিউড অভিনেতাশুটিং সেট
Previous Post

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

Next Post

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

Next Post
জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে, বিভিন্ন ব্যক্তি ও পুলিশ সদস্যের সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষা ও অগ্রাধিকার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT