চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 19, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Young woman resting her face on her hand outdoors at night. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের পাতায়ায় স্যুটকেসের ভেতর ১৭ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্তে শ্বাসরোধে মৃত্যুর প্রমাণ পেয়েছে পুলিশ। এ ঘটনায় ৪৫ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক সাইমন পিটার কারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৭ জুন ভোরে পাতায়ার একটি রেললাইনের কাছে স্যুটকেসের ভেতর তুনচানক দোনহোমলার মরদেহ পাওয়া যায়। এর মাত্র ১৫ মিনিট আগে কারম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের দাবি, তিনি ওই সময় দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

পাতায়া সিটি পুলিশের প্রধান আনেক শ্রাথংইউ বুধবার ১৯ আগস্ট সংবাদমাধ্যম বিবিসিকে জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা গেছে, শ্বাসরোধের কারণে তুনচানকের মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্নও পাওয়া গেছে। তবে সেটি মৃত্যুর কারণ নয় বলে জানিয়েছেন তিনি। মরদেহ স্যুটকেসে ঢোকানোর সময় আঘাতটি লেগে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

পুলিশ আরও জানিয়েছে, তুনচানকের শরীর থেকে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে কারম্যানের ডিএনএ’র মিল পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তার ধারণা, মরদেহ স্যুটকেসে রাখার সময়ই ওই ডিএনএ সেখানে থাকতে পারে। কারম্যানের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো হত্যা, মরদেহ গোপন বা স্থানান্তর, ১৫ বছরের বেশি কিন্তু ১৮ বছরের কম বয়সী শিশুকে অপহরণ এবং অনৈতিক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই বয়সী শিশুকে নিয়ে যাওয়া।

পুলিশ কর্মকর্তা আনেক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারম্যান সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেননি। তিনি তুনচানককে সঙ্গে নিয়ে বাইরে যাওয়ার কথা স্বীকার করেছিলেন। তবে আদালতে পরে তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও পুলিশ মামলার প্রতিটি দিকের প্রমাণ সংগ্রহ করেছে বলে দাবি করেছেন আনেক।

শুক্রবারের মধ্যে মামলাটি প্রসিকিউটরদের কাছে পাঠানোর জন্য পুলিশ প্রস্তুত হবে বলে জানিয়েছেন তিনি। কারম্যানের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্ধারিত সময়সীমা ১৮ সেপ্টেম্বর।

পুলিশের আগে প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২৫ জুন স্থানীয় সময় রাত ৩টা ৩৪ মিনিটে কারম্যান তুনচানককে নিয়ে একটি কনডোমিনিয়ামে প্রবেশ করেন। পরে ওই দিন সন্ধ্যায় তিনি একাই সেখান থেকে বের হন এবং তার হাতে একটি বড় স্যুটকেস ছিল বলে পুলিশের দাবি। এরপর মোটরসাইকেলে করে স্যুটকেসটি নিয়ে তিনি রেললাইনের দিকে যান।

গ্রেপ্তারের পর কারম্যান অভিযোগগুলো অস্বীকার করে দাবি করেন, তিনি আত্মরক্ষার জন্য ওই কাজ করেছেন। পুলিশের কাছে দেওয়া বক্তব্য অনুযায়ী, তুনচানকের সঙ্গে যৌন সম্পর্কের বিনিময়ে ১ হাজার থাই বাত দেওয়ার কথা ছিল তার। পরে তারা তার অ্যাপার্টমেন্টে ফিরে গেলে অর্থের পরিমাণ ৫০০ বাত দেওয়ার প্রস্তাব করায় দুজনের মধ্যে ঝগড়া হয় বলে দাবি করেন তিনি।

হেফাজতে থাকা অবস্থায় ধারণ করা এক ভিডিওতে তুনচানকের পরিবারের উদ্দেশে কারম্যান বলেন, আপনাদের মেয়ের সঙ্গে যা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত। বিষয়টি আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল।

তুনচানক, যার ডাকনাম ছিল কেক, গত ১৬ জুন পাতায়ায় বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। তিনি থাইল্যান্ডের কালাসিন প্রদেশে বাবা ও সৎমায়ের সঙ্গে থাকতেন। পরিবারের একমাত্র সন্তান ছিলেন তিনি।

তুনচানকের বাবা থংচাই দোনহোমলা মেয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার সৎমা ওরাদি বুসারাকুম জানান, মেয়ের নিখোঁজ হওয়ার পর যে আশঙ্কা করেছিলেন, শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়েছে।

মামলায় কারম্যান দোষী সাব্যস্ত হলে থাইল্যান্ডের আইনে তার মৃত্যুদণ্ড হতে পারে বলে জানা যায়।

Tags: গ্রেপ্তারমামলাশ্বাসরোধে মৃত্যু
Previous Post

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

Next Post

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

Next Post
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

একজন নারী অন্যজনের চুলে আগুন ধরানোর দৃশ্য, নাটকীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT