চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 পূর্বাহ্ন 19, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোরহ্যাম উডের জার্সিতে অভিষেকেই আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ইংল্যান্ডের ন্যাশনাল লিগ কাপের গ্রুপপর্বের ম্যাচটিতে গোলের পাশপাশি অ্যাসিস্টও করেছেন এই ফরোয়ার্ড। ফারহানের আলো ছড়ানো ম্যাচে লিডস ইউনাইটেড অনূর্ধ্ব-২১ দলকে ৫-২ গোলে হারিয়েছে বোরহ্যাম।

হ্যালিফ্যাক্স টাউনের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন এনে লিডসের বিপক্ষে ফারহানকে প্রথমবারের মতো শুরুর একাদশে রাখেন কোচ লুক গ্যারার্ড। সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ। তাতে ন্যাশনাল লিগ কাপের শিরোপা ধরে রাখার অভিযানটা দারুণভাবে শুরু করেছে বোরহ্যাম উড।

ম্যাচের শুরুতে লিডস কিছুটা আক্রমণাত্মক থাকলেও সপ্তম মিনিটে প্রথম আক্রমণেই এগিয়ে যায় বোরহ্যাম উড। রেগান বুটির কর্নার ফ্লিক হয়ে জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর আর লিডসকে পাত্তাই দেয়নি বোরহ্যাম।

৩১ মিনিটে অলিভার বেইনব্রিজের নিখুঁত ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন লুইস রিচার্ডসন। এরপরই শুরু হয় ফারহান-শো। ৪১ মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে বোরহ্যাম উডের তৃতীয় গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ।

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বোরহ্যামের চতুর্থ গোলে অবদান রাখেন ফারহান। বাংলাদেশ তারকার বাড়ানো বলে করেন ট্যারিন আলারাখিয়া। বিরতিতে যাওয়ার ঠিক আগে আবারও গোল করেন রিচার্ডসন। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় বোরহ্যাম উড।

৬৯ মিনিটে স্যাম চেম্বার্সের ডিফ্লেক্টেড শটে একটি গোল শোধ করে লিডস। ৭৫ মিনিটে ম্যাকডোনাল্ড আরও একটি গোল করলে ব্যবধান কমে আসে ৫-২ গোলে। লিডস আর গোল না পেলেও ফারহান বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন। ৮২ মিনিটে তার নেওয়া শট লিডস গোলরক্ষক লুকা গান্টার ঠেকিয়ে দেন। কয়েক মিনিট পর আবারও বাঁকানো শটে গোলের চেষ্টা করেন ফারহান, তবে সেটি পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। শেষ অবধি ৫-২ গোলে জিতে অভিষেক রাঙান ফারহান।

Tags: ফারহানলিড স্পোর্টসলিডস ইউনাইটেড
Previous Post

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

Next Post

কবে আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’?

Next Post
তিনজন যুবক বন্ধু মজা করছে, একজন পানীয় পান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’?

কলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত ভবন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT