চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আস্ত খাসি না দেওয়ায় তর্ক করলেন বর, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 18, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
বিবাহের অনুষ্ঠানে বর ও পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিয়ের আয়োজনে বরের জন্য আস্ত খাসি না রাখায় কনেপক্ষের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়েছেন বর। এ কারণে তার সঙ্গে মেয়ে বিয়ে দিতে অস্বীকৃতি জানায় কনের পরিবার। খাবার খাওয়ানোর পর উপহারসামগ্রীসহ বরের পরিবারকে বিদায় করে দেন কনের স্বজনেরা।

গতকাল সোমবার (১৭ আগস্ট) উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা। বর নিজেও ফেসবুকে ঘটনাটি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। বর জুনায়েদ মিয়া জাপানপ্রবাসী।

জানা গেছে, কসবার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জুনায়েদ মিয়ার সঙ্গে আখাউড়ার তোলাতলা গ্রামের সফিকুল ইসলাম ভূঁইয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ের তারিখ নির্ধারণ হয় গতকাল। দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে কনের বাড়িতে যায় বরপক্ষ। এ সময় বরকে ফুল দিয়ে বরণ করা হয়। কিন্তু ফুলের তোড়া নিয়ে বর জুনায়েদ অসন্তোষ প্রকাশ করেন।

কনের বাবা সফিকুল ইসলাম বলেন, বরের ভাই বিষয়টি নিয়ে বর জুনায়েদকে শান্ত করানোর চেষ্টা করে। বর একপর্যায়ে তার ভাইকে বিয়ে করতে বলে। এতে আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নিই।

বরপক্ষের ১৫০ জনসহ উভয় পক্ষের আত্মীয়স্বজনদের খাওয়াদাওয়া শেষে বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বর, বরের ভাই ও চাচার জন্য তিনটি বড় ডালায় করে বিশেষ খাবার দেওয়া হয়। কিন্তু সেখানে আস্ত খাসি না থাকায় আপত্তি জানান জুনায়েদ। এ নিয়ে কনেপক্ষের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এর জেরে বরের সঙ্গে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয় কনের পরিবার। একপর্যায়ে সব উপহারসামগ্রী, স্বর্ণালংকারসহ বরপক্ষকে ফিরে যেতে বলে কনেপক্ষ।

কনের বাবা সফিকুল ইসলাম বলেন, খাবারে আস্ত খাসি না থাকায় আপত্তি জানায় বর। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটি হয়। খাসির কথা আগে বলা হয়নি বলে বরকে জানিয়েছি। বিয়ের পরের অনুষ্ঠানে আস্ত খাসি খাওয়ানোর কথাও বলেছিলাম। বরের ভাই বিষয়টি নিয়ে বর জুনায়েদকে শান্ত করানোর চেষ্টা করে। বর একপর্যায়ে তার ভাইকে বিয়ে করতে বলে। এতে আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নিই।

তবে বর জোনায়েদ মিয়া আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, খাওয়াদাওয়া শেষে মেয়েপক্ষ আমার কাছে পূর্বনির্ধারিত অ্যামাউন্টের চেয়ে ১০ গুণ অতিরিক্ত কাবিন দাবি করে। আমি, আমার পরিবার তা দিতে অস্বীকার করলে কথা-কাটাকাটি শুরু হয়। তারা আমাদের বিয়ের আসর থেকে বের করে দেয়।

বরের বড় ভাই উজ্জল মিয়া প্রথম আলোকে বলেন, বরযাত্রী বিয়েতে কত কথাই বলে। ১০ জন ১০ রকম কথা বলবে। মানুষের মুখ তো আর বন্ধ করে রাখা যায় না। সেখানে যাওয়ার পর তারা বিয়ে দিবে না বলে জানিয়ে দেয়। তাই বরকে নিয়ে আমরা চলে আসি।

ধরখার ইউনিয়ন পরিষদের সদস্য আশিক মিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। ছেলেটা খাবার নিয়ে খারাপ আচরণসহ বেয়াদবি করেছে। এতে মেয়ের বাবা ওই ছেলের সঙ্গে বিয়ে দেবেন না বলে সিদ্ধান্ত নেন। পরে সব জিনিসপত্রসহ বরপক্ষকে চলে যেতে বলেন।

Tags: আস্ত খাসি
Previous Post

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

Next Post

মানুষের দরকার শুধু সাড়ে তিনহাত মাটি, টলস্টয়ের গল্প বলে কাঁদলেন এনবিআর চেয়ারম্যান

Next Post
এনবিআর চেয়ারম্যান ভাষণ দিচ্ছেন, পেছনে সংসদ ভবনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের দরকার শুধু সাড়ে তিনহাত মাটি, টলস্টয়ের গল্প বলে কাঁদলেন এনবিআর চেয়ারম্যান

ইমরান খানের সঙ্গে দেখা শেষে নীরব বোনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে কারাবন্দী ইমরান খানের সঙ্গে দেখা, বেরিয়ে নীরব বোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT