চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 18, আগস্ট 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রীড়া কর্মকর্তাদের বৈঠক, আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ তিন বছর পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে দেশের ঘরোয়া হকির অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘প্রথম বিভাগ হকি লিগ’। মঙ্গলবার বাংলাদেশ হকি ফেডারেশনে নবগঠিত প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এবারের আসরে দেশি খেলোয়াড়ের উপর জোর দিয়ে আনা হচ্ছে না কোনো বিদেশি খেলোয়াড়। ২০ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে লিগের খেলা মাঠে গড়াবে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও প্রথম বিভাগ লিগ কমিটির চেয়ারম্যান হারুন-অর-রশিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে হকি ফেডারেশনের কর্মকর্তা এবং অংশগ্রহণকারী ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিগত দিনে নানা কারণে লিগে অংশ নিতে ক্লাবগুলোর অনীহা থাকলেও, নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর প্রথম আহ্বানেই ইতিবাচক সাড়া দিয়েছে ক্লাবগুলো।

শুরুতে অংশগ্রহণকারী প্রতিটি ক্লাব ৫ লক্ষ টাকা আর্থিক অনুদানের দাবি জানায়। ফেডারেশনের জন্য এককালীন এই পরিমাণ অর্থ দেয়া সম্ভব না হলেও সাধারণ সম্পাদক প্রতিটি ক্লাবকে আড়াই লক্ষ টাকা অনুদান দেয়ার প্রস্তাব দেন। এই প্রস্তাবে আশ্বস্ত হয়ে অংশ নিতে প্রস্তুত হয় ১১টি ক্লাবই। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় দলবদল।

স্থানীয় খেলোয়াড়দের সুযোগ বৃদ্ধি ও নতুন প্রতিভা অন্বেষণে এবার কোনো বিদেশি খেলোয়াড় না খেলানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি ক্লাব তাদের দলে সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। প্রতিটি দল বিকেএসপি থেকে সর্বোচ্চ চার জন এবং তিন বাহিনী (সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী) থেকে সর্বোচ্চ চার জন খেলোয়াড় নেয়ার সুযোগ পাবে। পুরো লিগ অনুষ্ঠিত হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে।

Tags: বাংলাদেশবাংলাদেশ হকি ফেডারেশনবিকেএসপিলিড স্পোর্টস
Previous Post

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

Next Post

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

Next Post
চ্যানেল আই অনলাইন লোগো, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT