চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 18, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন, একজন হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে বিধ্বস্ত হারের পর দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ম্যাকাইতে গড়াতে চলা দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশ।

ডারউইন টেস্টে দুই ইনিংসেই থিতু হতে পারেননি ওয়েদারাল্ড। প্রথম ইনিংসে ২৩ ও দ্বিতীয় ইনিংসে কোনো রান না করেই আউট হন এই ওপেনার। উদ্বোধনীতে শক্তি বাড়াতে তাকে বাদ দিয়েছেন নির্বাচকরা।

সিরিজ শুরুর আগেই দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। তবে প্রথম ম্যাচে হারের পর মঙ্গলবার বিবৃতিতে স্কোয়াডে পরিবর্তনের বিষয়টি জানিয়েছে অস্ট্রেলিয়া।

ওয়েদারাল্ডের জায়গায় সুযোগ পাওয়া ম্যাট রেনশ ২০২৩ সালের পর প্রথমবার টেস্ট দলে ফিরেছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ব্রিসবেনে অস্ট্রেলিয়া দলের সঙ্গে অনুশীলন করে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি। গত মৌসুমে শেফিল্ড শিল্ডে ৪৯.৯০ গড়ে ৩টি সেঞ্চুরি করেছিলেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার সাদা বলের দলেও নজর কেড়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১৪টি টেস্ট খেলেছেন রেনশ। ব্যাটিং গড় ২৯.৩১ এবং সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান, যা ২০১৭ সালের শুরুতে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন।

ডারউইন টেস্টে ব্যর্থতার পর মার্নাস লাবুশেনের জায়গাও চাপে রয়েছে। প্রথম ইনিংসে ১ এবং দ্বিতীয় ইনিংসে ৩১ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে থিতু হয়ে যাওয়ার পর তাইজুল ইসলামের বল মিস করে আউট হন। এরপরও দ্বিতীয় টেস্টের দলে তার জায়গা ধরে রেখেছেন নির্বাচকেরা।

ডারউইন টেস্টে অতিরিক্ত ব্যাটার হিসেবে দলের সঙ্গে ছিলেন জশ ইংলিশ। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে আছেন। তবে টপঅর্ডারে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। পেস বোলিংয়ে স্কট বোল্যান্ড ব্যাকআপ হিসেবে থাকছেন। মূল একাদশের কোনো পেসারকে বিশ্রাম দেওয়া হলে তবেই তার সুযোগ আসতে পারে।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, স্কট বোল্যান্ড।

Tags: বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টরেনশলিড স্পোর্টসসিএ
Previous Post

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

Next Post

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

বাংলাদেশের শিক্ষার্থীরা এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে আবেদন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT