চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 17, আগস্ট 2026
in বাংলাদেশ
A A
উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

‘সুস্থ বাবা, নিরাপদ পরিবার’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব বাবা দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন ‘বাবার যত্নে’-এর পাঁচ বিজয়ী সন্তান ও তাদের বাবাদের সংবর্ধনা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীতে হাসপাতালের মিটিং রুমে অনাড়ম্বর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাবার প্রতি ভালোবাসা, স্মৃতি ও অনুভূতি প্রকাশ করে জমা পড়া অসংখ্য গল্প থেকে বাছাই করে পাঁচজনকে বিজয়ী নির্বাচিত করা হয়। তারা হলেন সুমাইয়া জাহান (বাবা আহম্মেদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া), লাকী আক্তার সীমা (বাবা মোনতাজ উদ্দিন আকন্দ, গাজীপুর), তাইয়্যেবা তাসবিন লামিয়া (বাবা এস এম আতাউর রহমান, নারায়ণগঞ্জ), ফারিহা রিদিলা (বাবা ফারুকুল ইসলাম, ময়মনসিংহ) এবং কাজী মিলহা (বাবা কাজী মিজানুর রহমান, ঢাকা)।

অনুষ্ঠানে বিজয়ী সন্তান ও তাদের বাবাদের হাতে বিশেষ উপহার ও একটি করে পূর্ণাঙ্গ ‘ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ’ তুলে দেওয়া হয়। পাশাপাশি বাবাদের জন্য দেওয়া হয় বিশেষ হেলথ কার্ড। এর মাধ্যমে তারা এবং তাদের পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার ও বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন অনুকাব্য লেখক, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের সাবেক সভাপতি ও দৈনিক আগামীর সময় পত্রিকার ডিরেক্টর – ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)।

অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আয়োজনের প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবারের বটবৃক্ষ বাবার সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিটি সন্তানের নৈতিক দায়িত্ব। বাবাদের প্রতি সম্মান ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমন মানবিক ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রবীণ ও বাবাদের সুস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কল্যাণমূলক ক্যাম্পেইন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন ধরে বিশ্ব মা দিবসে ‘গরবিনী মা’ সম্মাননা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১০ জন নবীন চিকিৎসককে ‘টপ টেন জিনিয়াস ইন্টার্ন ডক্টরস’ সম্মাননা এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধাবী শিক্ষার্থীদের ‘আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি’ প্রদানসহ বিভিন্ন বিশেষ দিনে বিনামূল্যে বিশেষায়িত মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে আসছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।

Tags: ইউনিভার্সেল মেডিকেল কলেজ
Previous Post

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

Next Post

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

Next Post
বাংলাদেশি সাংবাদিকের পোর্ট্রেট, তিনি কোট ও ক্যাপ পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

প্রেমী ও প্রেমী নাটকের একটি রোমান্টিক দৃশ্য, দুই চরিত্রের মধ্যে রোমান্টিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT