চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 17, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সাদা বৈদ্যুতিক গাড়ির ছবি, আধুনিক ডিজাইন ও হালকা রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিবিসি

ফেরারির প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি ‘লুস’ নিলামে বিক্রি হয়েছে ৪ কোটি ডলারে। নতুন গাড়ির নিলামে এটি নতুন রেকর্ড তৈরি করেছে। গাড়িটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল এবং নিলাম থেকে পাওয়া পুরো অর্থ ফেরারি ফাউন্ডেশনের শিক্ষামূলক কর্মসূচিতে দান করা হবে।

রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ক্যালিফোর্নিয়ায় আরএম সোথবির নিলামে বিক্রি হওয়া ফেরারি লুসের দাম ছিল গাড়িটির স্বাভাবিক মূল্যের চেয়ে ৩৫ গুণেরও বেশি। নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এটি ছিল গাড়িটির ‘প্রথম উৎপাদিত চ্যাসিস’। এতে ছিল বিশেষ ফিনিশিং ও বিশেষভাবে তৈরি বিভিন্ন যন্ত্রাংশ।

তবে গাড়িটির ক্রেতার পরিচয় প্রকাশ করেনি সোথবিজ।

আইফোনের নকশার সঙ্গে যুক্ত স্যার জনি আইভের ডিজাইন করা এই গাড়িটি গত মে মাসে উন্মোচনের পর থেকেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফেরারির ঐতিহ্যবাহী নকশা থেকে সরে এসে গাড়িটিতে বৈদ্যুতিক প্রযুক্তি এবং পাঁচ আসনের ব্যবস্থা রাখায় সমালোচনাও হয়।

সমালোচকদের অনেকে মনে করেন, বৈদ্যুতিক ও পাঁচ আসনের গাড়ি তৈরির মাধ্যমে ফেরারি তার প্রচলিত স্পোর্টসকার পরিচয় থেকে কিছুটা সরে গেছে। এমনকি গাড়িটি উন্মোচনের পরদিনই ফেরারির শেয়ারের দাম কমে যায়।

বৈদ্যুতিক গাড়ির অভ্যন্তরীণ ডিজাইন ও সিটের বিস্তারিত দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ তবে ফেরারি বলছে, লুস তাদের জন্য নতুন যুগের সূচনা। ইলেকট্রিক গাড়ির বাজারে টেসলা ও চীনা গাড়ি নির্মাতাদের আধিপত্যের মধ্যে এটিই বিলাসবহুল ইতালীয় ব্র্যান্ডটির প্রথম পূর্ণ বৈদ্যুতিক গাড়ি।

গাড়িটি উন্মোচন ঘিরে আগ্রহের কমতি ছিল না। এটি দেখতে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা ও পোপ লিওকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা কর্দেরো দি মন্তেজেমোলো গাড়িটির সমালোচনা করেন।

ফেরারির সাবেক চেয়ারম্যান বলেন, গাড়িটি একটি কিংবদন্তিকে ধ্বংসের ঝুঁকিতে ফেলছে।

তবে ফেরারির প্রধান ডিজাইনার ফ্লাভিও মানজোনি সমালোচনাকে স্বাভাবিকভাবেই দেখছেন। গত মে মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, উদ্ভাবনের প্রক্রিয়ার অংশ হিসেবেই সমালোচনা আসে। তার বিশ্বাস, সময়ের সঙ্গে মানুষ লুসকে পছন্দ করতে শুরু করবে।

বিশেষভাবে নিলামের জন্য তৈরি গাড়িটিতে রয়েছে বিশেষ নকশার চাকা, কাস্টমাইজড ব্রেক এবং সাদা রঙের বিশেষ প্রলেপ।

সোথবিজ জানিয়েছে, গাড়ির নিলামে ফেরারি প্রায়ই সর্বোচ্চ দাম পায়। তাদের মতে, এই নিলাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্ভাবন, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির বাস্তব প্রকাশ।

এর আগে ২০২৫ সালে বিশেষভাবে তৈরি একটি ফেরারি ডেটোনা এসপি৩ নিলামে ২ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়েছিল। ফেরারি ফাউন্ডেশনের শিক্ষা উদ্যোগের জন্য অর্থ সংগ্রহে আয়োজিত ওই নিলামে নতুন গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ দামের রেকর্ড তৈরি হয়েছিল।

তবে সব ধরনের গাড়ির নিলামে সর্বোচ্চ দামের রেকর্ড এখনো অনেক দূরে। ২০২২ সালে অত্যন্ত বিরল ১৯৫৫ সালের মার্সিডিজ-বেঞ্জ ৩০০ এসএলআর উহলেনহট কুপে ১৪ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়। সেটিই নিলামে বিক্রি হওয়া গাড়ির সর্বোচ্চ দামের বর্তমান রেকর্ড।

Tags: ফেরারি
Previous Post

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

Next Post

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

Next Post
পানিতে ডুবে নারীর হাত উঠছে, জীবন রক্ষার জন্য চিৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

বিশ্বের একজন রাজনৈতিক নেতা, চোখে চশমা, গম্ভীর মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT