চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস উল্টে পড়লো শিক্ষার্থীদের ওপরে, স্কুলছাত্রী নিহত

মোঃ শফি উল্লাহ রিপন by মোঃ শফি উল্লাহ রিপন
9:01 অপরাহ্ন 16, আগস্ট 2026
in জনপদ, ফেনী
A A
বাস উল্টে পড়েছে, শিক্ষার্থীরা আহত ও নিহতের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারে বাস দুর্ঘটনায় ফাতেমা আক্তার সুরাইয়া (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার সুরাইয়া দাগনভূঞা উপজেলার চানপুর গ্রামের মোহাম্মদ হানিফের মেয়ে এবং সিলোনিয়া হাই স্কুলের শিক্ষার্থী।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলো—রাইসা আক্তার, তার বাবা মাইনুদ্দিন এবং নুসরাত জাহান, তার বাবা নূরনবী। তারা দুজনই দাগনভূঞার উত্তর আলমপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে সিলোনিয়া বাজারস্থ আঞ্চলিক মহাসড়কে হ্যাপি ট্রাসপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিলোনিয়া হাই স্কুলের শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ফাতেমা আক্তার সুরাইয়া নিহত হয়। গুরুতর আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের এসআই কবির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে সিলোনিয়া হাই স্কুল মাঠে রাখা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে প্রভাব পড়লেও বর্তমানে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tags: ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক
Previous Post

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

Next Post

জ্বালানি আমদানিতে দেশের স্বার্থ ও শ্রমিক অধিকার রক্ষার আহ্বান

Next Post
বাংলাদেশের সংবাদপত্রের সম্মেলনে বক্তা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি আমদানিতে দেশের স্বার্থ ও শ্রমিক অধিকার রক্ষার আহ্বান

শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে ভারত কীভাবে ফেরত দেবে, যা জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT