চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমরাহ ভিসা বিষয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 16, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক, ধর্ম ও জীবন
A A
বিশাল কাবা শরিফের কেবলা, মুসল্লিরা তাওয়াফ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও প্রতিবার ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং ও ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। শুধু বৈধ ভিসা থাকলেই পরবর্তী সফরে ওমরাহ পালনের অনুমতি পাওয়া যাবে না।

রোববার (১৬ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিটি সফরের আগে নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সেবা প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট নিতে হবে।

গত জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ভিসার পুরো মেয়াদে সব সফর মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন সৌদি আরবে অবস্থান করা যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি সফরের জন্য আলাদাভাবে অনুমোদিত সেবা প্যাকেজ কিনতে হবে। ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।

এ ছাড়া প্রতিটি সফরের আগে নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট নিতে হবে। পারমিটে উল্লেখ করা তারিখ অবশ্যই অনুমোদিত সেবা প্যাকেজের নির্ধারিত তারিখের সঙ্গে মিল থাকতে হবে।

প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রে নুসুকে অনুমোদিত সেবা প্যাকেজ কেনার পর ভিসার আবেদন করতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি আরবে যাওয়ার আগে ভ্রমণকারীর যোগ্যতা যাচাই করা হবে।

সৌদিতে পৌঁছানোর পর ভ্রমণকারীর প্রবেশের তথ্য সংরক্ষণ করা হবে। দেশ ছাড়ার সময় প্রস্থানের তথ্যও হালনাগাদ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে ভিসার আওতায় সর্বোচ্চ ৯০ দিনের অবস্থানের মধ্যে কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভ্রমণকারীদের সৌদি আরবে প্রবেশ ও সেখানে ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য সব যোগ্যতা ও শর্তও পূরণ করতে হবে।

অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Tags: অনুমতিওমরাহ ভিসা
Previous Post

‘ম্যাচসেরা’ তো বাংলাদেশ দল, এবং পুরো দিন উদযাপন করা উচিত

Next Post

‘মিশন ডিডিএলজে’তে পাবেন শাহরুখের সিনেমার অনুপ্রেরণা’

Next Post
চারজন মানুষ একটি বোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'মিশন ডিডিএলজে'তে পাবেন শাহরুখের সিনেমার অনুপ্রেরণা'

বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যালেঞ্জ গ্রহণ, উপভোগের মন্ত্র ও ‘বাইরের হৈচৈ’ পাত্তা না দেয়া এক সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT